SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'কারা গুজরাতি গ্য়াং তার জাস্টিফিকেশন দিয়ে এসেছি', ভবানীপুর থানায় টানা জেরার পর সাফাই অভিষেকের

Abhishek Banerjee: তাঁকে প্রায় ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদ করা হয়। আর থানার বাইরে অভিষেকের বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগান। পাল্টা স্লোগান দেন অভিষেকের অনুগামীরা

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 14, 2026, 06:07 PM IST | Updated: Nov 14, 2026, 06:12 PM IST
Image Credit: অভিষেক বন্দ্যোপাধ্যায়
Join

পিয়ালি মিত্র: অভিষেকের পোস্ট ঘিরে বিতর্ক। গুজরাতি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। তারই জেরে মামলা হয় তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই ভবানীপুর থানায় ডাক অভিষেককে। তাঁকে প্রায় ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদ করা হয়। আর থানার বাইরে অভিষেকের বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগান। পাল্টা স্লোগান দেন অভিষেকের অনুগামীরা। দুপক্ষকে মুখোমুখি হতে দেয়নি পুলিস।

ভবানীপুর থানা থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'একটি পোস্টের ভিত্তিতে আমাকে ডাকা হয়েছিল। পোস্টটা হয়েছিস ২ মে। তখন এমসিসি লাগু ছিল। পারে সরকার বদলের পর একটি অভিযোগ হয় ২৭ তারিখ আমাকে ডাকা হয়েছিল। যারা ডেকেছিলেন তারা তাদের কাজ করছেন। যখনই আমাকে যেখানে ডাকা হয়েছে সেখানে গিয়েছি। কোনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। কোথাও পালিয়ে যাইনি। গত ৫ বছর যিনি বিরোধী দলনেতা ছিলেন তাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে। একবারও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়নি। কারণ হাইকোর্ট তাঁকে প্রোটেক্ট করে রেখেছিল। আমার বিরুদ্ধে কিছু নেই তাও মিথ্য মামলা দিয়ে ডাকা হচ্ছে। শেক্সপিয়র সরনী থানায় ডেকেছে, আমি গিয়েছি। সিআইডি তলব করেছে, আমি গিয়েছি। ইডি, সিবিআই ডেকেছে গিয়েছি। একটা পোস্টের ভিত্তিতে আমাকে ডাকা হয়েছিল। আমি গিয়েছি।'

আরও পড়ুন-'এনকাউন্টার করা হতে পারে!' সুমিত রায়ের স্ত্রীর চিঠিতে পুলিস সুপার ও তিন থানার আইসি-কে নোটিস মানবাধিকার কমিশনের

অভিষেকের পোস্টের জেরে দাঙ্গা হতে পারত? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, 'হাইপোথেটিক্যালি অনেককিছুই হতে পারত। বিজেপিকে আমি বাংলা বিরোধী বলি। আজকেও বলছি। বিজেপি নেতাদের মিছিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। কারণ বিজেপি নেতারা বলেছে বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা রয়েছে। বিজেপিকে বাংলা বিরোধি বলেছি কারণ গত ৫ বছরের বাংলার একজনকেও আবাস যোজনার টাকা দেয়নি। একশো দিনের টাকা বাংলা ছাড়া সব রাজ্যকে টাকা দিয়েছে। স্বামী বিবেকানন্দকে বিজেপি বলেছে বামপন্থী প্রোডাক্ট। বিজেপি নেতারা আমাদের সংস্কৃতিকে অপমান করেছে। দুর্গাপুজোকে অপমান করেছে। এইজন্যই বিজেপিকে আমি বাংলা বিরোধী বলেছি। আমি গুজরাতি গ্যাং কেন বলেছি তাও পোস্টে উল্লেখ করেছি। আমি অমিত মালব্যর ট্যুইটকে সামনে রেখে আমার বক্তব্য রেখেছি। অমিত মালব্য বলেছেন বাংলা বলে কোনও ভাষা নেই, বাংলাদেশি ভাষা রয়েছে। সুতরাং কারা গুজরাতি গ্যাং তার জাস্টিফিকেশেন আমি তদন্তকারী অফিসারদের দিয়ে এসেছি।'

 

বুলডোজার চালানো নিয়ে অভিষেক বলেন, গত ৬ মাস ধরে চলছে, এসব চলতেই থাকবে। এই যে দুদিন আগে বুলডোজার চলল তাতে আমার তো কিছুই ছিল না। ওটা তো সরকারের বানানো ছিল। একটি ক্যাম্প ছিল, একটি আউটপোস্ট ছিল। এখানে একটা শহিদ বেদী ছিল, সেটাকেও ছাড়েনি। দেখুন এখানে থেকে ফুটপাত ব্লকড। বিজেপিকে একটাই অনুরোধ করব, এখানে যারা বসে রয়েছেন তাদের যেন হঠানো না হয়। কারণ এটা ওদের রুটিরুজির ব্যাপার। আপনাদের বুলডোজার চালাতে হবে তো! আমার উপরে চালান। এই গরিব মানুষদের উপরে কেন? এখান থেকে বড় রাস্তা পর্যন্ত বহু মানুষ রয়েছেন যারা ঠাকুর বানায়। মাটির কাজের সঙ্গে যুক্ত। প্রশাসনকে বলব, আমার উপরে বুলডোজার চালাতে গিয়ে গরিব মানুষের পেটে যেন আঘাত না লাগে। যারা এখানে ফুটপাতজুড়ে কাজ করছে তাদের দয়া করে তুলবেন না। বুলডোজার চালানোর থাকলে আমার বাড়ির উপরে চালিয়ে দিন। প্রতিশোধ নিতে হলে আমার উপরে নিন। রাজনৈতিকভাবে তো লড়তে পারছেন না। তাই কখনও বুলডোজার, কখনও মিথ্যে মামলা, কখনও পুলিস কেস করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES