• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'এনকাউন্টার করা হতে পারে!' সুমিত রায়ের স্ত্রীর চিঠিতে পুলিস সুপার ও তিন থানার আইসি-কে নোটিস মানবাধিকার কমিশনের

'এনকাউন্টার করা হতে পারে!' সুমিত রায়ের স্ত্রীর চিঠিতে পুলিস সুপার ও তিন থানার আইসি-কে নোটিস মানবাধিকার কমিশনের

Sumit Roy: স্বামী সুমিত রায়কে এনকাউন্টার করা হতে পারে বলে রাজ্য মানবাধিকার কমিশনে চিঠি দেন স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার এবং উস্থি, ডায়মন্ড হারবার ও কালীতলা-আশুতি থানার আইসি-দের নোটিস পাঠাল কমিশন। পাশাপাশি বক্তব্য জানাতে স্ত্রীকে তলব করেছে পুলিশ।

Written BySudeshna Paul Saha
Published: Nov 14, 2026, 11:55 AM IST|Updated: Nov 14, 2026, 12:14 PM IST
joinshare
'এনকাউন্টার করা হতে পারে!' সুমিত রায়ের স্ত্রীর চিঠিতে পুলিস সুপার ও তিন থানার আইসি-কে নোটিস মানবাধিকার কমিশনের

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পিয়ালি মিত্র: স্বামী সুমিত রায়কে এনকাউন্টারের আশঙ্কাপ্রকাশ। এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনে চিঠি সুমিত রায়ের স্ত্রীর। স্বামী সুমিত রায়কে এনকাউন্টার করা হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনে চিঠি দিয়েছিলেন তাঁর স্ত্রী। সেই চিঠির ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে নোটিস পাঠাল রাজ্য মানবাধিকার কমিশন। একই সঙ্গে উস্থি, ডায়মন্ড হারবার ও কালীতলা-আশুতি থানার আইসিদেরও নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে, একই বিষয়ে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও চিঠি দিয়েছিলেন সুমিত রায়ের স্ত্রী। সেই চিঠির প্রেক্ষিতে তাঁর বক্তব্য শোনার জন্য স্ত্রীকে নোটিস পাঠিয়েছে পুলিশ। শনিবার ডায়মন্ড হারবারের এসপি অফিসে তাঁকে হাজির হয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে।

পুলিশি এনকাউন্টারে স্বামীর প্রাণহানি হতে পারে— এমনই চাঞ্চল্যকর ও গুরুতর আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক, ধৃত সুমিত রায়ের স্ত্রী। সুমিত রায়ের স্ত্রী রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। সেই চিঠিতে তিনি গভীর উদ্বেগের সঙ্গে জানান যে, তাঁর স্বামী সুমিত রায়কে পুলিশ এনকাউন্টার করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। স্বামীর জীবন রক্ষার আর্জি জানিয়ে তিনি কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে কমিশন। চিঠির প্রেক্ষিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপিকে নোটিস পাঠিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। পাশাপাশি, জেলার তিন গুরুত্বপূর্ণ থানার আইসিকেও নোটিস ধরানো হয়েছে।

অন্যদিকে, শুধু মানবাধিকার কমিশনই নয়, একই আশঙ্কার কথা জানিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের দফতরেও একটি চিঠি জমা দিয়েছিলেন সুমিত রায়ের স্ত্রী। পুলিশ সূত্রে খবর, সেই অভিযোগপত্র পাওয়ার পর প্রশাসনিক স্তরেও পদক্ষেপ শুরু হয়েছে। অভিযোগকারিণীর বক্তব্য সরাসরি শোনার জন্য এবং তাঁর আশঙ্কার কারণ বিস্তারিতভাবে জানার উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকেও সুমিত রায়ের স্ত্রীকে একটি পাল্টা নোটিস পাঠানো হয়েছে। পুলিশের পাঠানো সেই নোটিস অনুযায়ী, শনিবারই ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের অফিসে সুমিত রায়ের স্ত্রীকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। সেখানে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সামনে তাঁকে নিজের বক্তব্য পেশ করতে হবে।

আরও পড়ুন, ১৫ ও ১৬ নভেম্বর কলকাতায় বিশেষ ট্রাফিক বিধি! কোন রাস্তায় গাড়ি চলবে না? কোথায় পার্কিং, ওয়ান ওয়ে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Abhishek Banerjee