SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নবান্ন-কাণ্ডে দ্বিতীয় গ্রেফতার, আকাঙ্ক্ষার সঙ্গে ছিলেন অভিজিৎ! তদন্তে প্রভাবশালী ব্যবসায়ীর নাম

Fake PMO officer: নবান্নে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে এক মহিলার প্রবেশের অভিযোগ ঘিরে তদন্তে এবার দ্বিতীয় গ্রেফতার। দিল্লি থেকে আকাঙ্ক্ষা বিদ্যার্থীকে গ্রেফতারের পর কলকাতা থেকে অভিজিৎ মাহাতোকে গ্রেফতার করেছে পুলিস। আরও এক ব্যক্তির খোঁজ চলছে।

Written By Debasmita Das
Published: Oct 05, 2026, 08:13 AM IST | Updated: Oct 05, 2026, 02:40 PM IST
Join

দেবব্রত ঘোষ ও বাসুদেব চট্টোপাধ্য়ায়: নবান্নতে রহস্যময়ী। এই ঘটনায় আগেই ওই মহিলাকে দিল্লী থেকে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার এই ঘটনায় আরও এক। কলকাতা থেকে গ্রেফতার অভিজিৎ মাহাতো। যিনি ওই মহিলা আকাঙ্খা বিদ্যার্থীর সঙ্গে নবান্নে গিয়েছিলেন। পূর্ত মন্ত্রীর সঙ্গে দেখা করেন। আরও একজন ব্যক্তি রয়েছেন যার সন্ধানে তল্লাশী চলছে। আর এই ঘটনায় নাম জড়াচ্ছে আসানসোলের এক প্রভাবশালী ব্যবসায়ীর। 

এই ব্যবসায়ী নাকি তৃণমূল আমলে বিরাট প্রভাবশালী ছিলেন। পালাবদলের পর তার ব্যবসায় সমস্যা শুরু হয়। যে কারণে উনি এবং তার পরিচিতরা সমস্যা সমাধানের জন্য পূর্ত মন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছিলেন। এক মহিলা, যার নাম আকাঙ্খা বিদ্যার্থী তার সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যবসায়ী। তিনি প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে দেখা করেন, সঙ্গে ছিলেন ওই ব্যবসায়ীর দুই পরিচিত আত্মীয়। তাদের মধ্যে একজন গ্রেফতার। 

কীভাবে ভুয়ো পরিচয় দিয়ে ওই মহিলা এবং বাকি দুই ব্যক্তি নবান্নতে চলে এলেন তা খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিসের তদন্তকারী অফিসররা। প্রসঙ্গত, রাজ্য প্রশাসনিক হেডকোয়ার্টার তথা নবান্নের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সোজা পূর্তমন্ত্রীর ঘরে ঢুকে পড়েছিলেন এক মহিলা। নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও-র আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর কথাবার্তায় মন্ত্রীর সন্দেহ হওয়ায় এবং পরিচয় ভুয়া প্রমাণিত হতেই চাঞ্চল্য ছড়ায়।

২৪ ঘণ্টা পেরনোর আগেই দিল্লি থেকে গ্রেফতার হন ওই মহিলা। জানা গিয়েছে, ড. আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামে এক মহিলা নবান্নে যান। নিজেকে পিএমও কর্মী পরিচয় দিয়ে পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করার সময় চান। দেখাও করেন তিনি। নবান্নে সাক্ষাতের সময় তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হয় অজয়বাবুর। সঙ্গে সঙ্গে তিনি ওই মহিলার পরিচয় যাচাই করার উদ্যোগ নেন। অভিযোগ, সামান্য সময়ের মধ্যেই উধাও হয়ে যান মহিলা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES