• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /রাতভর পদ্ম তোলার ব্যস্ততা, লক্ষ্মীপুজোর আগে ভালো দামের আশায় চাষীরা

রাতভর পদ্ম তোলার ব্যস্ততা, লক্ষ্মীপুজোর আগে ভালো দামের আশায় চাষীরা

এখানকার জমিতে চাষ হওয়া পদ্মফুল কলকাতা, হাওড়া ও কোলাঘাটের বাজারে সরবরাহ করা হয়। গত বছর পদ্মচাষে তেমন লাভ হয়নি। তবে এ বছর দুর্গাপুজোর সময় থেকেই ভালো বিক্রি ও দাম পাওয়ায় লক্ষ্মীপুজোতেও লাভের আশা করছেন চাষীরা।

Written ByDebasmita Das
Published: Oct 24, 2026, 01:23 PM IST|Updated: Oct 24, 2026, 01:58 PM IST
joinshare
রাতভর পদ্ম তোলার ব্যস্ততা, লক্ষ্মীপুজোর আগে ভালো দামের আশায় চাষীরা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শুভাশিষ মন্ডল: গত বছরের তুলনায় এবারে পদ্মফুলে লাভের মুখ দেখছে বাগনানের চাষীরা। হাওড়া কলকাতার বাজার নিয়ন্ত্রণ করে এই বাগনানের ফুল চাষ। দেবী লক্ষ্মী পদ্মের উপর আসিন এবং পদ্ম, দেবী লক্ষ্মীর অতি প্রিয়। তাই লক্ষ্মী দেবীর আরাধনায় পদ্ম ফুল আবশ্যিক।

লক্ষী পূজায় পদ্মের যোগান থাকবে বাজারে এটাই স্বাভাবিক। দামও ভালো পাবেন এমনটাই মনে করছেন চাষীরা। বাগনানের দেউলটি ঘোড়াঘাটা এলাকার বেশিরভাগ মানুষ ফুল চাষের উপর নির্ভরশীল ফুল চাষ করাই তাদের উপার্জনের মূল মাধ্যম। এখানকার চাষীরা সব রকমই ফুল চাষ করে থাকেন। 

আরও পড়ুন, ছোট লক্ষ্মী প্রতিমা ২০০ টাকা, মাঝারি ১৫০০! দাম শুনেই মাথায় হাত ক্রেতাদের

সিজেন অনুযায়ী পদ্মফুল চাষ করে থাকেন এই এলাকার বেশিরভাগ ফুল চাষী। দুর্গাপুজো এবং লক্ষ্মী পূজায় পদ্মফুলের চাহিদা থাকে ভালোই তাই এই সময়টা এইসব চাষিরা পদ্মফুলের দিকেই লক্ষ্য দেন এবং বেশি চাষ করেন বিঘার পর বিঘা জমি পদ্মফুল চাষ হয় এখানে। আর সেই ফুল কলকাতা, হাওড়ার এবং কোলাঘাটের বাজার নিয়ন্ত্রণ করে বলাই চলে। গত বছর এই পদ্মফুল চাষে তেমন লাভের মুখ দেখতে পাননি এখানকার চাষীরা। 

কিন্তু এবারে দুর্গাপুজোর আগে থেকেই পদ্মফুলের চাহিদার সঙ্গে বিক্রিও বেড়েছে, দামও ভালো পাওয়া যাচ্ছে। দুর্গা পুজোতেও যেরকম ভালো পদ্মফুল বিক্রি হয়েছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী, তাই লক্ষ্মী পুজোতেও ভালো দাম পাবেন পদ্মফুলের এমনটাই মনে করছেন বাগনানের চাষীরা। পুজোর ঠিক এই সময়ে ধার দেনা করে তারা পদ্মফুল চাষ করেন। 

সেই ফুল এই লক্ষী পুজোর সময় রাত ভোর থেকেই এইসব চাষিরা পদ্ম ফুল তুলতে থাকেন এবং তা ভোরের মধ্যেই ভালো করে প্যাকিং করে বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বেশি বেলা হলেই এই পদ্ম ফুল ফুটে যায় তাই বাজারে ফোটার আগেই পৌঁছে দিতে হয়। 

আরও পড়ুন, কোজাগরী লক্ষ্মীপুজোয় পকেটে টান! অগ্নিমূল্য মাছ-সবজি, আকাশছোঁয়া বাজারদরে নাভিশ্বাস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Lakshmi Puja