SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শুরু বেলুড় মঠ থেকে কামারপুকুর জয়রামবাটির সরকারি এসি ভলভো বাস-পরিষেবা; মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি

Bus Service Between Belur Math and Jayrambati via Kamarpukur: পরিবহণ মন্ত্রী বলেন, 'আমরা যেটা চালাব, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে।' তিনি আরও বলেন, 'বর্তমান মুখ্যমন্ত্রী যখন আগে পরিবহণ মন্ত্রী ছিলেন, তখন এই পরিষেবা চালু হয়েছিল। মাঝে এটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার আর বন্ধ হবে না।'

Written By Soumitra Sen
Published: Nov 18, 2026, 16:17 IST | Updated: Nov 18, 2026, 16:29 IST
Join

দেবব্রত ঘোষ ও অয়ন ঘোষাল: বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর নতুন এ সি ভলভো বাস পরিষেবার উদ্বোধন হল। ডাব্লিউ.বি.টি.সি কর্তৃক এই বাস পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ ও শ্রম দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অর্জুন সিং। বেলুড় মঠের মেন গেটে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

আরও পড়ুন: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজী, প্রজ্ঞা ও তপস্যার এক যুগের 

কোন রুটে চলবে?

কোন রুটে এই বাস চলবে? জানা গিয়েছে, এই বাস বেলুড় মঠ থেকে যাত্রা শুরু করে চলবে ডানকুনি-চাঁপাডাঙা-আরামবাগ-কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত।

'আর বন্ধ হবে না'

পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, 'আমরা যেটা চালাব, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে।' পরিবহণ মন্ত্রী আরও বলেন, 'বর্তমান মুখ্যমন্ত্রী যখন আগে পরিবহণ মন্ত্রী ছিলেন, তখন এই পরিষেবা চালু হয়েছিল। মাঝে এটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার আর বন্ধ হবে না।' তিনি জানান, আগামী দিনে আরও বাস বাড়বে। যেখানে যেখানে লাগবে, সেখানে বাস দেওয়া হবে। ইতিমধ্যেই তিরিশটি সরকারি ভলভো বাস নিয়ে আসছে পরিবহণ দফতর।

আধুনিক বাস

এই বাসে রয়েছে বায়ো টয়লেট, স্পেসি সিট-সহ সমস্ত আধুনিক সুবিধা। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত গতিতে এই পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীসংখ্যা বাড়লে সেই অনুযায়ী আরও বাস দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এই নতুন বাস পরিষেবার ফলে বেলুড় মঠ থেকে কামারপুকুর-জয়রামবাটি যাওয়া ভক্তদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। এই বাস পরিষেবা মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ, তাঁদের কোনও ভাড়া লাগবে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES