SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আসানসোলে কোলিয়াড়িতে উচ্ছেদের নোটিশ! প্রতিবাদে থমকে পরিবহণ , তুমুল উত্তেজনা

Asansol Colliery Eviction Notice: আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত বনজেমারী খোলামুখি। স্থানীয় সূত্রে খবর, আজ বৃহস্পতিবার দুপুরে কোলিয়ারি লাগোয়া নতুন বস্তির বাড়িগুলিতে উচ্ছেদের নোটিশ লাগাচ্ছিলেন সিএল আধিকারিকরা।

Written By Tanumoy Ghosal
Published: Nov 19, 2026, 23:31 IST | Updated: Nov 19, 2026, 23:38 IST
Join

বাসুদেব চট্টোপাধ্যায়: এবার কোলিয়ারিতে উচ্ছেদে নোটিশ! প্রতিবাদে পরিবহণ বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা। তুমুল উত্তেজনা ছড়াল আসানসোলে।

আরও পড়ুন: মৃতদেহের চামড়া গ্রাফটিং করে নববধূ নিকিতাকে বাঁচানোর শেষ চেষ্টা... কী সেই পদ্ধতি?

আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত  বনজেমারী খোলামুখি। স্থানীয় সূত্রে খবর, আজ বৃহস্পতিবার দুপুরে কোলিয়ারি লাগোয়া  নতুন বস্তির বাড়িগুলিতে উচ্ছেদের নোটিশ লাগাচ্ছিলেন সিএল আধিকারিকরা। এরপর এলাকার পরিবহণ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন  ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতিভঙ্গ করেছে ইসিএল কর্তৃপক্ষ। ক্ষতিপূরণের দাবি তোলেন বিক্ষোভকারীরা।  পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে পরিবহণ বন্ধ হয়ে যেতেই নড়েচড়ে বসেন ইসিএল আধিকারিকরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। যদিও লিখিত আশ্বাস ও ক্ষতিপূরণের দাবিতে অনড় ছিলেন স্থানীয় বাসিন্দারা। চলতে থাকে বিক্ষোভ। অভিযোগ, এর আগে ইসিএল কর্তৃপক্ষের তরফে বাড়ি ও জমির মাপজোক ও সমীক্ষা চালানো হয়েছিল এবং নথিপত্র যাচাইয়ের পর যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও ইসিএল-এর নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছিল। এলাকাবাসীদের বক্তব্য,আগে খনির ব্লাস্টিংয়ে ছিটকে আসা পাথরের অভিযোগ এবং ডাম্পার আটকানোর প্রতিবাদের পর ক্ষতিপূরণ ও বাড়ি খালি করানো নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখন হঠাৎ কোনও সুরাহা ছাড়াই বাড়ি গুলিতে নোটিশ সাঁটানোয় তাঁরা নিজেদের প্রতারিত মনে করছেন।

আরও পড়ুন: শুক্রেই ল্যান্ডফল, ঘূর্ণিঝড় আখভানের তাণ্ডবে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা? কোন জেলায় কতটা বৃষ্টি দুর্যোগ, আবহাওয়ার বড় আপডেট

অন্যদিকে, জারি হওয়া নোটিশে 'দ্য কোর্ট অফ এস্টেট অফিসার, সোদপুর এরিয়া, ইসিএল'-এর উল্লেখ করে পাবলিক প্রিমিসেস (ইভিকশন অফ আনঅথরাইজড অকুপ্যান্টস) অ্যাক্ট, ১৯৭১-এর অধীনে নোটিশ জারির কথা বলা হয়েছে। এলাকাবাসীদের দাবি, প্রায় ২৫ থেকে ৩০টি বাড়িতে নোটিশ লাগানো হয়ে গিয়েছিল, যার পরেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন এবং আরও নোটিশ লাগাতে বাধা দেন।  এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন যে, তাঁদের কাছে যখন জমির বৈধ কাগজপত্র ও খাজনার রসিদ রয়েছে, তখন সেই জমিকে কোন ভিত্তিতে অননুমোদিত বলা হচ্ছে। আপাতত এলাকাবাসীরা এই পদক্ষেপের বিরোধিতা করে প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের কাছে অবস্থান স্পষ্ট করা এবং ন্যায়সঙ্গত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES