• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মৃতদেহের চামড়া গ্রাফটিং করে নববধূ নিকিতাকে বাঁচানোর শেষ চেষ্টা... কী সেই পদ্ধতি?

মৃতদেহের চামড়া গ্রাফটিং করে নববধূ নিকিতাকে বাঁচানোর শেষ চেষ্টা... কী সেই পদ্ধতি?

Nikita Saha Death: সিটংয়ে বারবিকিউয়ের আগুনে ৬০ শতাংশেরও বেশি দগ্ধ ২৩ বছরের নিকিতা সাহার মৃত্যু। ক্যাডাভেরিক স্কিন গ্রাফটিংয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু অস্ত্রোপচারের আগেই শারীরিক অবস্থার অবনতি ও কার্ডিয়াক অ্যারেস্ট।

Written BySudeshna Paul Saha
Published: Nov 19, 2026, 18:31 IST|Updated: Nov 19, 2026, 18:36 IST
joinshare
মৃতদেহের চামড়া গ্রাফটিং করে নববধূ নিকিতাকে বাঁচানোর শেষ চেষ্টা... কী সেই পদ্ধতি?
Image Credit: নিকিতা সাহা

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন শর্মা: ৬০ শতাংশের বেশি অগ্নিদগ্ধ! ক্যাডাভেরিক স্কিন গ্রাফটিংয়ের প্রস্তুতি চললেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোর ৪টা ৫২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সিটংয়ে হোমস্টে-তে বারবিকিউয়ের আগুনে ঝলসে যাওয়া ২৩ বছরের তরুণী নিকিতা সাহার। ৬০ শতাংশেরও বেশি অগ্নিদগ্ধ নিকিতাকে বাঁচাতে চিকিৎসকদের তরফে সবরকম চেষ্টা করা হয়েছিল। এমনকি, গুরুতর ক্ষতস্থানের চিকিৎসায় ক্যাডাভেরিক স্কিন গ্রাফটিং বা মৃতদেহ থেকে সংগৃহীত ত্বক প্রতিস্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অস্ত্রোপচারের আগেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর ভোর ৩টে ৫৩ মিনিট নাগাদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় নিকিতাকে। তাঁর শরীরের ৬০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তিনি সেপসিসেও আক্রান্ত ছিলেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর কালিম্পংয়ের সিটংয়ে ক্যাম্পফায়ারের বারবিকিউয়ের আগুনে দগ্ধ হন তিনি। এরপর একাধিক হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির পর ১৭ নভেম্বর তাঁর একটি ডিব্রাইডমেন্ট (ক্ষতস্থান থেকে মৃত ও ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ) করা হয়। পরবর্তী পর্যায়ে ক্যাডাভেরিক স্কিন গ্রাফটিংয়ের পরিকল্পনা করেছিলেন চিকিৎসকরা। এই পদ্ধতিতে মৃত দাতার শরীর থেকে সংগৃহীত ত্বক গুরুতর অগ্নিদগ্ধ ক্ষতস্থানে সাময়িকভাবে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে অ্যালোগ্রাফট বা হোমোগ্রাফট বলা হয়। গুরুতর দগ্ধ রোগীদের ক্ষত ঢেকে রাখা এবং সংক্রমণের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, এই চিকিৎসার বিষয়ে গত বুধবার রোগীর নিকটাত্মীয়দের সঙ্গে মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে বিস্তারিত আলোচনা করা হয়। পদ্ধতির সুবিধা-অসুবিধা এবং সম্ভাব্য ঝুঁকি বুঝিয়ে তাঁদের সম্মতি নেওয়া হয়। এরপর হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ ভি পি সাহা ও ডাঃ অর্ণব মণ্ডলের তত্ত্বাবধানে মহারাষ্ট্রের সাংলিতে অবস্থিত একটি স্কিন ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হয়। স্কিন ব্যাঙ্কের তরফে সম্মতি ও প্রয়োজনীয় নির্দেশ পাওয়ার পর প্রতিস্থাপনের জন্য যাবতীয় প্রশাসনিক ও চিকিৎসাগত প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের আগেই বুধবার সন্ধ্যা থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে ইন্টিউবেট করে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকদের বহুমুখী দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক, নার্সিং আধিকারিক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ভেন্টিলেশনে থাকাকালীন তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বৃহস্পতিবার ভোর ৪টে ৫২ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন, লড়াই থামল নিকিতার! হানিমুনে বারবিকিউর আগুনে ঝলসেই শেষ 'ভালোবাসার' সংসারের স্বপ্ন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident