SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শিল্পাঞ্চলে পরপর উদ্ধার আগ্নেয়াস্ত্র, এবার সালানপুরে পুলিশের জালে ঝাড়খণ্ডের 'দাগী' অপরাধী

Asansol arms recovery: সালানপুরের মালবহাল মাঠে পুলিসের বড় সাফল্য। তাজা কার্তুজ ও দেশি বন্দুক সহ গ্রেফতার ঝাড়খণ্ডের দুষ্কৃতী গোবিন্দা যাদব। বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় এর পিছনে কী ছক ছিল, তা খতিয়ে দেখছে পুলিস।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 24, 2026, 05:21 PM IST | Updated: Oct 24, 2026, 05:29 PM IST
Image Credit: ধৃত গোবিন্দা যাদব
Join

বাসুদেব চট্টোপাধ্য়ায়: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল সালানপুর থানার পুলিশ। ধৃতের নাম গোবিন্দা যাদব (২২)। তার বাড়ি ঝাড়খণ্ডের মেহিজামে। পুলিশ সূত্রে খবর, আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরের মালবহাল মাঠে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছে বলে খবর আসে। সেই সূত্র ধরেই এলাকায় অভিযান চালান পুলিশকর্মীরা। তল্লাশিতে গোবিন্দার কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক মাস আগে স্থানীয় আখড়ায় একটি সংঘর্ষের সময় শূন্যে গুলি চালানোর ঘটনাতেও তার যোগ থাকার অভিযোগ উঠেছিল। তবে মালবহাল মাঠে কী উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই অস্ত্র উদ্ধারের পিছনে আরও কোনও অপরাধের ছক ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

অন্য দিকে, গত কয়েক দিনেও বিভিন্ন থানা এলাকা এবং গোয়েন্দা বিভাগের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। পুলিশের এই ধারাবাহিক অভিযানে শিল্পাঞ্চলে বেআইনি অস্ত্রের কারবার ও অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে তৎপরতা বাড়ার ইঙ্গিত মিলছে। তবে প্রতিটি ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা, ধৃতদের পরিচয় এবং সম্ভাব্য অপরাধের যোগসূত্র আলাদা করে তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।

মালবহাল মাঠের ঘটনায় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের উৎস এবং তার সঙ্গে অন্য কারও যোগাযোগ রয়েছে কি না, সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন, বার্থডে পার্টিতে শূন্যে গুলি! আসানসোলে মধ্যরাতের 'ভাইরাল' তাণ্ডবে আটক যুবক, আসল নাকি খেলনা বন্দুক?

আরও পড়ুন, নবান্ন-কাণ্ডে দ্বিতীয় গ্রেফতার, আকাঙ্ক্ষার সঙ্গে ছিলেন অভিজিৎ! তদন্তে প্রভাবশালী ব্যবসায়ীর নাম

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES