SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কুয়োতলাতেই চলল গুলি, ফিল্মি কায়দায় অপারেশন চালিয়ে কুখ্যাত দুষ্কৃতী প্যাঁও-কে ধরল পুলিস

খুব ছোটবেলায় একটি চুরির কেসে ধরা পড়ে প্রতাপ। তাকে পাঠানো হয় জুভেনাইল হোমে

Reported By Zee 24 Ghanta Digital Desk Written By Sekender Abu Zafar
Published: Nov 27, 2026, 16:41 IST | Updated: Nov 27, 2026, 16:51 IST
Image Credit: প্রতাপ দাস
Join

বাসুদেব চট্টোপাধ্যায়: পুলিসকে গুলি করে পালিয়ে ছিল আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে প্যাঁও। একেবারে ফিল্মি কায়দায় আজ সেই প্রতাপকে হীরাপুরের পাঁজাগলি এলাকায় অপারেশন চালিয়ে পাকড়াও করে পুলিস।

গোপন সুত্র খবর ছিল ঘিঞ্জি পাঁজাগলি এলাকার একটি বাড়িতেই লুকিয়ে রয়েছে প্যাঁও। তাকে বন্দুক হাতেও দেখা গিয়েছে। এরপরই তাকে ধরতে ময়দানে নামে পুলিসের একটি দল।

শুক্রবার সাতসকালেই অস্ত্রহাতে এলাকায় পুলিসের দাপাদাপিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যে গোলাপী রঙের বাড়িতে প্রতাপ লুকিয়ে ছিল সেটি চিহ্নিত করে ফেলে পুলিস। আচমকা সেই বাড়িতেই হানা দেয় পুলিস। প্রতাপকে ধরতে গিয়ে গুলি চালাতে হয় পুলিসকে। গুলি লাগে প্রতাপের পায়ে। রক্তাক্ত অবস্থায় প্রতাপকে চ্যাংদোলা করে গাডিতে তোলে পুলিস।

হীরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। প্রতাপের মামার বাড়ি পাঁজাগলিতে। হীরাপুর, আসানসোলের দাগী অপরাধী হিসেবে কুখ্যাতি রয়েছে প্রতাপের। অনেকেই বলছেন, ওকে চিনতাম তবে ও যে এতবড় দাগী অপরাধী তা জানতাম না। যে বাড়িতে প্রতাপ লুকিয়ে ছিল সেখানে কুয়োর কাছ থেকে পুলিস প্রতাপকে টেনে বের করে।

আরও পড়ুন-চার লেনের অ্যাপ্রোচ রোড-সহ আধুনিক সেতু নতুন করে জুড়ে দিচ্ছে ৬ জেলা ৩ রাজ্য! চোখের পলকে কামারপুকুর-জয়রামবাটী

গতকাল একটি মামলায় প্রতাপকে ধরতে আসে পুলিস। সেইসময় প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায় প্রতাপ। তার পরেই তাকে ধরতে অভিয়ান চালায় পুলিস। খুব ছোটবেলায় একটি চুরির কেসে ধরা পড়ে প্রতাপ। তাকে পাঠানো হয় জুভেনাইল হোমে। সেখান থেকে ফিরে পুরোদস্তুর অপরাধে নেমে পড়ে প্রতাপ। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, গুলি চালানার অভিযোগ রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES