SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অত্যাধুনিক পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন দামোদরে, বিজয়ার আবহ মথিত মহিলাদের ধুনুচি নাচে

Asansol Durga Puja 2026: দামোদর ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য এ বার বিশেষ চ্যানেল ব্যবস্থা করা হয়। ট্রাকে করে প্রতিমা ঘাটে নিয়ে আসার পরে নির্দিষ্ট চ্যানেলের উপর রাখা হচ্ছিল। সেখান থেকে চ্যানেলের মাধ্যমে প্রতিমা পৌঁছে দেওয়া হচ্ছিল নদীর জলে।

Written By Soumitra Sen
Published: Oct 23, 2026, 02:43 PM IST | Updated: Oct 23, 2026, 02:53 PM IST
Join

বাসুদেব চট্টোপাধ্যায়: ঢাকের বাদ্যি আর মহিলাদের ধুনুচিনাচ! এসবে উৎসবের শেষ মুহূর্তটিও ছিল জমজমাট ছিল। এ ছবি শিল্পাঞ্চলের দুর্গাপুজোর। দশমী ও একাদশীতে অধিকাংশ প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে আসানসোলে। এবার দামোদর নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য অত্যাধুনিক চ্যানেল পদ্ধতির ব্যবস্থা করে নজর কেড়েছে আসানসোল পৌর নিগম। দ্রুত ও সুশৃঙ্খল ভাবে নিরঞ্জনের এই ব্যবস্থায় খুশি এলাকাবাসীরা। প্রতিমা নিরঞ্জনের আগে বিভিন্ন পুজো মণ্ডপে দেখা গিয়েছে মহিলাদের ধুনুচি নাচের প্রস্তুতি। ঢাকের তালে তালে ধুনুচি হাতে তাঁদের নাচ দেখতে মণ্ডপে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। উৎসবের শেষবেলায় এই দৃশ্য দুর্গাপুজোর আনন্দকে আরও রঙিন করে তোলে।

পুর নিগমের উদ্যোগের প্রশংসা

অন্য দিকে, দামোদর ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য এ বার বিশেষ চ্যানেল ব্যবস্থা করা হয়। ট্রাকে করে প্রতিমা ঘাটে নিয়ে আসার পরে নির্দিষ্ট চ্যানেলের উপর রাখা হচ্ছিল। সেখান থেকে চ্যানেলের মাধ্যমে প্রতিমা পৌঁছে দেওয়া হচ্ছিল নদীর জলে। গোটা প্রক্রিয়াটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে একাধিক শ্রমিক মোতায়েন করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থায় নিরঞ্জন সম্পন্ন হওয়ায় বাসিন্দারা পৌর নিগমের উদ্যোগের প্রশংসা করেছেন।

আরও পড়ুন: আত্মসমর্পণের পরই চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার কালিয়া, স্ত্রীর বিস্ফোরক দাবি

কালীপুজো, দীপাবলি, ছটপুজো

শিল্পাঞ্চলের বিভিন্ন পুকুরেও হয়েছে প্রতিমা নিরঞ্জন। সেখানেও কাজ দ্রুত সম্পন্ন করতে পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা করেছিল পৌর নিগম। ফলে দশমী ও একাদশী মিলিয়ে অধিকাংশ প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে। বাকি প্রতিমাগুলির নিরঞ্জন আজ, শুক্রবারের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। দুর্গাপুজোর আনন্দঘন মুহূর্ত পেরিয়ে এবার পরবর্তী উৎসবের প্রস্তুতি শুরু শিল্পাঞ্চলে। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে ঘিরে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। দুর্গোৎসবের রেশ সঙ্গে নিয়েই আসানসোল এখন পরের উৎসবের অপেক্ষায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES