SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ছিপি খুলে তার ভিতরে... সরকারি মদের দোকানেই জাল মদের কারবার! আবগারি দফতর হানা দিতেই জোর চাঞ্চল্য

আসানসোলের নর্সিংবান্দ এলাকায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানেই চলছিল জাল মদের কারবার! গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে অভিযান চালাল আবগারি দফতর। উদ্ধার নকল মদ, তদন্তে আধিকারিকরা।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 07, 2026, 12:12 PM IST | Updated: Nov 07, 2026, 12:29 PM IST
Join

বাসুদেব চট্টোপাধ্য়ায়: সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানেই চলছিল জাল মদ তৈরির কারবার! আসল মদের বোতলের ছিপি খুলে তার ভিতরে জাল মদ ভরে গ্রাহকদের বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সাতসকালে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নর্সিংবান্দ এলাকার ওই মদের দোকানে হানা দেয় আবগারি দফতর। শুরু হয় জাল মদের সন্ধানে তল্লাশি। পাশাপাশি দোকানের লাইসেন্স-সহ সমস্ত নথিপত্রও খতিয়ে দেখেন আধিকারিকেরা।

অভিযোগ, সরকারি লাইসেন্সের আড়ালে দীর্ঘদিন ধরেই দোকানের ভিতরে জাল মদ তৈরি করে বিক্রি করা হচ্ছিল। শুধু তাই নয়, সরকারি নিয়মকানুন অগ্রাহ্য করে ভোরবেলাতেই দোকান খুলে মদ বিক্রি এবং দোকানের সামনের রাস্তায় বসে মদ্যপানের আসর চালানোর অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট ভাস্কর কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ভোররাত থেকেই অভিযান চালানো হয়। তদন্তে উঠে এসেছে, আসল মদের বোতলের ছিপি খুলে তার ভিতরে অবৈধ মদ ভরে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছিল। অভিযানে অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানান তিনি।

তবে তদন্তের পরিধি শুধু ওই একটি দোকানেই সীমাবদ্ধ রাখতে চাইছে না আবগারি দফতর। শিল্পাঞ্চলের অন্য কোথাও এই ধরনের জাল মদের কারবার চলছে কি না, কিংবা এই চক্রের শিকড় কত দূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া আরও কিছু তথ্যও তদন্তের আওতায় রাখা হয়েছে বলে জানান ভাস্কর কুমার।

মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে সামনে রেখেই বেআইনি মদের কারবারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আবগারি দফতর। সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানকেই যদি জাল মদের কারবারের আড়াল হিসেবে ব্যবহার করা হয়, তবে শিল্পাঞ্চলে এই বেআইনি চক্রের বিস্তার কতটা, এখন সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে।

আরও পডুন, ওষুধের ব্যবসার আড়ালে ড্রাগ কারবার! আসানসোল-দুর্গাপুরে কোটি টাকার মাদক ও অস্ত্র-সহ গ্রেফতার ১৪

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES