নবমী থেকে একাদশী— কেমন থাকবে কলকাতা থেকে জেলার আবহাওয়া? বড় আপডেট
Bengal Weather Update: মহা নবমী থেকে বিসর্জন— রাজ্যজুড়ে শুষ্ক ও মনোরম আবহাওয়ার পূর্বাভাস। বিদায় নিয়েছে বর্ষা, কমছে অস্বস্তি। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন।
অয়ন ঘোষাল: আজ নবমীর দিন থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত সব জেলাতে শুষ্ক আবহাওয়া। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। বেলার দিকে কলকাতা সংলগ্ন এলাকায় হালকা অস্বস্তি হতে পারে। উত্তরবঙ্গে আজ নবমীর দিন থেকে পুজোর কাল পর্যন্ত, দিনগুলো শুষ্ক আবহাওয়াতেই কাটবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
সিস্টেম
দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে রিটার্ন মনসুন। কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডুতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও সিস্টেম নেই।
দক্ষিণবঙ্গে
মূলত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ। সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া। অস্বস্তির সম্ভাবনা ক্রমশ কমবে। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া।
নবমী থেকে দ্বাদশী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আজ নবমী থেকে পরিষ্কার আকাশ সব জেলাতে। কলকাতা ও সংলগ্ন জেলায় বেলার দিকে জলীয়বাষ্পের কারণে হালকা অস্বস্তি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যের পর মনোরম আবহাওয়া।
উত্তরবঙ্গে
মূলত শুষ্ক আবহাওয়া। সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া। নবমী থেকে একাদশী উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।
কলকাতা
মূলত পরিষ্কার আকাশ। কখনও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে হালকা অস্বস্তি। আপাতত শুষ্ক আবহাওয়া। সন্ধ্যের পর থেকে সকাল পর্যন্ত মনোরম আবহাওয়া।
আজ নবমী আংশিক মেঘলা আকাশ। দশমী ও একাদশী প্রধানত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা হবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৪ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)