• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /পুজোর আনন্দ মুহূর্তে ছাই! বাঘাযতীন বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪৫ দোকান, কাঁদছেন সর্বস্ব হারানো ব্যবসায়ীরা

পুজোর আনন্দ মুহূর্তে ছাই! বাঘাযতীন বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪৫ দোকান, কাঁদছেন সর্বস্ব হারানো ব্যবসায়ীরা

Baghajatin Market Fire: মহানবমীর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড বাঘাযতীন বাজারে। লেলিহান আগুনে ভস্মীভূত প্রায় ৪৫টি দোকান। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সর্বস্ব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা।

Written BySudeshna Paul Saha
Published: Oct 20, 2026, 10:29 AM IST|Updated: Oct 20, 2026, 10:50 AM IST
joinshare
পুজোর আনন্দ মুহূর্তে ছাই! বাঘাযতীন বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪৫ দোকান, কাঁদছেন সর্বস্ব হারানো ব্যবসায়ীরা
Image Credit: বাঘাযতীন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নান্টু হাজরা: মহা নবমীর ভোরে অগ্নিকাণ্ড। মাথায় হাত ব্যবসায়ীদের। ভোর ৩টে ৩০ নাগাদ আগুন লাগে বাঘাযতীন বাজারে। দমকলের ১৫টি ইঞ্জিন ৪ ঘণ্টারও বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫টি দোকান আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায়।

পুজোর সময় প্রায় সব ব্যবসায়ীরাই প্রচুর টাকার সামগ্রী কিনে মজুত রাখেন দোকানে। ঠিক তেমনই বাঘাযতীন বাজারের ব্যবসায়ীরাও প্রচুর টাকার মাল তুলেছিলেন। যাতে একেবারে ভাইফোঁটা পর্যন্ত যাতে ব্যবসা করতে পারেন। কিন্তু নবমীর ভোরে অগ্নিকাণ্ডে সব শেষ। আগুনের গ্রাসে প্রায় ৪৫টি দোকান। ভোর ৩টে ৩০ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন প্রথমে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকে একের পর এক দোকানে। এরপর প্রায় ৩৫ মিনিট পর বাকি দমকলের ইঞ্জিনগুলি আসে বলে অভিযোগ। জোরকদমে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

এরপর দমকল আধিকারিকরা পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছন সিভিল ডিফেন্সের কর্মীরা। যেখানে আগুন লাগে সেই জায়গাটিতে বেশিরভাগই মুদিখানার দোকান। ভস্মীভূত দোকান দেখে অনেক ব্যবসায়ীরাই কেঁদে ফেলেন। 

পুজোর মরশুমে এই বিপর্যয়, আর্থিক ক্ষতিতে কীভাবে কী করবেন তাঁরা, কিছুই বুঝে উঠতে পারছেন না। কীভাবে সংসার চালাবেন, সেই চিন্তায় মাথায় হাত। সরকারি সাহায্যে যাতে পাওয়া যায় , সেই আবেদন করেছেন তাঁরা। তবে আগুন লাগার কারণ কী? কী করে আগুন লাগল? সেই বিষয় এখনও পরিষ্কার নয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News