অয়ন ঘোষাল: কালীপুজোর পরেই বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গে এবং বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হালকা বৃষ্টি শুরু। তবে কালীপুজো রবিবার পর্যন্ত শুকনো এবং মনোরম আবহাওয়া থাকবে।
সিস্টেম
বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোন সিস্টেম নেই। উত্তর পূর্ব বাংলাদেশ এ নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গ
অনেকটাই নামল পারদ। কলকাতায় ২১ ডিগ্রি ও পুরুলিয়াতে ১৮ ডিগ্রির ঘরে। মনোরম আবহাওয়া। রবিবার পর্যন্ত শুষ্ক ও মনোরম আবহাওয়া। কোথাও আংশিক মেঘলা আকাশ; বেশিরভাগ পরিষ্কার আকাশের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবার আবহাওয়ার পরিবর্তন। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া, মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা সব জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গ
রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।
সোমবার বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা দমকা বাতাস। দার্জিলিং-সহ উপরের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু'এক জায়গায় দমকা বাতাস থাকতে পারে।
বুধবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকে তিন জেলাতে শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা কমবে।
কলকাতা
কলকাতায় স্বাভাবিক তাপমাত্রা। কালী পুজোর দিন রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা; মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। কালীপুজোর পরদিন সোমবার আবহাওয়া পরিবর্তন। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৬ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)