• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /রাজ্যের বিভিন্ন দফতরে ১০,১৪৬ জনকে নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বিভিন্ন দফতরে ১০,১৪৬ জনকে নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোট রিক্রুটমেন্ট হবে ১০,১৪৬। মুখ্যমন্ত্রী বলেন, ওই ১০,১৪৬ দনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 23, 2026, 16:04 IST|Updated: Nov 23, 2026, 16:09 IST
joinshare
রাজ্যের বিভিন্ন দফতরে ১০,১৪৬ জনকে নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image Credit: শুভেন্দু অধিকারী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

2

পরীক্ষায় বেনজির টোকাটুকি: প্রাণ ও মান বাঁচাতে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, তুলকালাম

3

'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

4

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

5

জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই ধীরে ধীরে বিভিন্ন দফতরে নিয়োগ শুরু হয়েছে। এবার রাজ্যের বিভিন্ন দফতরে রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে মোট ১০,১৪৬ জনকে। পাশাপাশি নবম ও দশম শ্রেণির যেসব শিক্ষকদের চাকরি চলে গিয়েছিল তাদেওয়ার পরীক্ষা নেওয়া হয়েছে , সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তারও নিয়োগ খুব তাড়াতাড়ি শেষ করা হবে। সোমবার নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে বেশকিছু দফতরে লোক নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোট ১০,১৪৬ জনকে বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। এর মধ্যে ইএফআর অর্থাত্ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে ১ হাজার জনকে নিয়োগের প্রস্তাব রয়েছে, অন্যান্য দপ্তরগুলো থেকে নিয়োগের প্রস্তাব রয়েছে। রিক্ুটমেন্ট হবে, পিএসসির মাধ্যমে, পিআরবির মাধ্যমে, হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। এছাড়া কিছু কন্ট্রাক্টচুয়াল নিয়োগ হবে জেলা শাসকের মাধ্যমে হবে।

মোট রিক্রুটমেন্ট হবে ১০,১৪৬। মুখ্যমন্ত্রী বলেন, ওই ১০,১৪৬ দনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সে। পুলিস ও ইএফআর-এ  ৯,২৫০ জনকে নিয়োগ করতে হবে। তার মধ্যে সাব ইন্সপেক্টর ৬৫০, কনস্টেবল ৮০০০, রাইফেলম্যান ৬০০, অ্যান্টি নিরকোটিকে ৪৮, সাইবার ক্রাইম ১৬০। এছাড়াও পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভলপমেন্টে ৬৩৮ জনকে নিয়োগ করা হবে। ট্যুরিজম ও আরবান ডেভলপমেন্ট রয়েছে। সব মিলিয়ে ১০,১৪৬ জনকে নিয়োগ করা হবে। আমাদের টার্গেটই রয়েছে আমরা ১ লক্ষ নিয়োগ করব।

আরও পড়ুন-কী হবে রাজ্যের নাম? ইংরেজিতে কী থাকবে পশ্চিমবঙ্গের পরিচয়? বিরাট ঘোষণায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন নিয়োগের জন্য অনুমোদন দিতে হয়। অর্থ দফতরের অনুমোদন প্রথম লাগে, তারপর ক্যাবিনেটের অনুমোদন লাগে। ডিসেম্বরই আমরা ১৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেব। নবম-দশমের ২৬ হাজার জন শিক্ষকের চাকরি চলে গিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তারও রিটিন একজামের রেজাল্ট বেরিয়েছে। আশা করছি সেটাও আমরাজানুয়ারি মাসে দফায় দফায় রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারব।      


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari