SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলের বাংলায় বড় বদল! প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি- পাল্টে যাচ্ছে একের পর এক বইয়ের নাম...

WB school new book list: স্কুল পাঠ্যেও বদল। প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি বদলে যাচ্ছে পাঠ্যবইয়ের নামগুলো। রাজ্য সরকারের উদ্যোগে একাধিক পাঠ্যবইয়ের নামে বদল আনা হবে। প্রাক-প্রাথমিকের ‘কুটুম-কাটাম’ হচ্ছে ‘রেখাচিত্র’, ‘মজারু’-র নতুন নাম ‘রঙ ও রেখা’ আর প্রথম শ্রেণির ‘আমার বই’ হচ্ছে ‘নবপল্লব’।

Edited By Soumita Khan
Published: Nov 26, 2026, 12:10 IST | Updated: Nov 26, 2026, 12:19 IST
Join

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: বদলের বাংলায় এবার স্কুল পাঠ্যে বদল। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত বদলে যাচ্ছে পাঠ্যবইয়ের নামগুলো। রাজ্য সরকারের উদ্যোগে একাধিক পাঠ্যবইয়ের নামে বদল আনা হবে। জানা গিয়েছে, মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিলেবাসে বদল হচ্ছে কি না সেটা এখনও জানা সম্ভব হয়নি বা জানা যায়নি।

কী কী বইয়ের নাম বদল হচ্ছে?
প্রি-প্রাইমারিতে 'কুটুম-কাটাম' আমরা সকলেই ছোটবেলা থেকে পড়েছি। সেই বইটার নাম বদল হয়ে যাচ্ছে। নাম রাখা হচ্ছে 'রেখাচিত্র'। 'মজারু'-র নাম পরিবর্তন করে হচ্ছে 'রঙ ও রেখা'। প্রথম শ্রেণির ক্ষেত্রে 'আমার বই'-এর পরিবর্তে 'নবপল্লব'। দ্বিতীয় শ্রেণিতে 'আমার বই'-এর পরিবর্তে 'নবদিগন্ত' নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশন জানেই না, অথচ SIR-এ নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য তুলছে পুলিস! 

তৃতীয় শ্রেণিতে 'পাতাবাহার'-এর নাম হয়েছে 'নবাঙ্কুর', চতুর্থ শ্রেণিতে 'উন্মেষ' এবং ক্লাস ফাইভে 'নবদিশারী'। এছাড়াও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইতিহাস এবং ভূগোলের বইয়ের নামও কিন্তু পরিবর্তন করতে হতে চলেছে। ষষ্ঠ শ্রেণিতে ইতিহাসের যে বই ছিল তা 'প্রাচীন ইতিহাস' এবং ভূগোলের বই 'ভূ-পরিচয়' নামে এবার থেকে পরিচিত হবে।

এই প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, 'অনেক কিছুরই তো নাম বদলাচ্ছে। ফলে পাঠ্যবইয়ের নামও বদলাবে। নতুন সরকার এসেছে, তাদের নতুন দৃষ্টিভঙ্গি, নতুন অভিমুখ- এগুলো নিয়ে তারা নাম বদলাবেন, ভেতরের বিষয়বস্তুও বদলাবেন। নাম বদলানো নিয়ে আমি ততটা চিন্তিত নই। তবুও আমি চাইতাম যে শিশুদের কাছে নামগুলো আকর্ষণীয় হোক। যাই হোক, সেটা তারা কীভাবে করবেন আমি জানি না। কিন্তু বিষয়বস্তু কীরকম বদলাবে সেইটা নিয়ে আমি একটু বেশি চিন্তিত। যাই হোক, রাজ্যের নামও বদলাচ্ছে, পাঠ্যবইয়ের নামও বদলাচ্ছে, অনেক কিছুই বদলাচ্ছে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES