• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'পুলিসকে মারতে এলে পুলিস কি রসগোল্লা খাওয়াবে'! রায়গঞ্জে এনকাউন্টারে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

'পুলিসকে মারতে এলে পুলিস কি রসগোল্লা খাওয়াবে'! রায়গঞ্জে এনকাউন্টারে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari on Police Encounter: 'বন্দুক আর অস্ত্রগুলিকে পকেটে রাখার জন্য নাকি! পুলিসকে আক্রমণ করেছে, পুলিস যা করার, আইনে যা আছে, তাই করেছে'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 09, 2026, 06:02 PM IST|Updated: Nov 09, 2026, 06:11 PM IST
joinshare
'পুলিসকে মারতে এলে পুলিস কি রসগোল্লা খাওয়াবে'! রায়গঞ্জে এনকাউন্টারে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মুম্বই পালানোর ছক! কলকাতা বিমানবন্দরে পুলিসের জালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস

মুম্বই পালানোর ছক! কলকাতা বিমানবন্দরে পুলিসের জালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস

2

'পুলিসকে মারতে এলে পুলিস কি রসগোল্লা খাওয়াবে'! রায়গঞ্জে এনকাউন্টারে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

3

EXPLAINER: যে কোনও মুহূর্তে আমেরিকার পরমাণু প্রলয়? বীভৎস বিপর্যয়ের ভয়ে কাঁপছে ইরান, দেশবাসীকে দেওয়া শুরু আয়োডিন ট্যাবলেট

4

হাতে বাজি ফাটতেই সোজা ছিটকে লাগল ১০ বছরের শিশুর হার্টে! রক্তে ভাসল দীপাবলি, মর্মান্তিক মৃত্যু

5

নিশুতি রাতে জঙ্গলের পথে হাতে খড়্গ নিয়ে ছুটে চলেছেন স্বয়ং কালী! এ কী? থমকে গেল বিস্তীর্ণ এলাকা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের এনকাউন্টার রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং মুর্শিদাবাদের
ধুলিয়ানের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট কথা, 'পুলিসকে মারতে এলে পুলিস কি রসগোল্লা খাওয়াবে! পুলিসকে আক্রমণ করতে এসেছে, বাঁচার তো তাঁরও অধিকার আছে।  বন্দুক আর অস্ত্রগুলিকে পকেটে রাখার জন্য নাকি! পুলিসকে আক্রমণ করেছে, পুলিস যা করার, আইনে যা আছে, তাই করেছে'।

আরও পড়ুন:  পুলিসের গুলিতে মৃত্যু হলেই কি বৈধ এনকাউন্টার? কী বলছে সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইন

ঘটনাটি ঠিক কী?

রায়গঞ্জে কুলিক ফরেস্টে নাবালিকাকে ধর্ষণ করে খুন! ৩ দিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালিকা। শেষপর্যন্ত কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ঘটনায় মূল অভিযুক্ত ছিল দিলীপ রায়। পুলিসের দাবি, গা ঢাকা দিয়েছিল দিলীপ। বন্ধ করে রেখেছিল মোবাইল। এরপর গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে  বিহার সীমান্ত লাগোয়া কুলিক বাঁধ এলাকায় পাকড়াও করতে গেলে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। গুলি লাগে গাড়িতে। শুধু তাই নয়, বিহারে পালানোর চেষ্টা করে দিলীপ। আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয় পুলিসকে। আর তাতেই মৃত্যু হয় অভিযুক্তের।

মুখ্য়মন্ত্রীকে নিশানা অভিষেকের

ফেসবুক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'একের পর এক এনকাউন্টার, অথচ ধর্ষণের ঘটনা থামার কোনও নাম নেই। বিজেপির ঢাকঢোল পিটিয়ে প্রচার করা ‘এনকাউন্টার মডেল’ যত দিন যাচ্ছে ততই প্রশ্নের মুখে পড়ছে' । তাঁর প্রশ্ন, 'আর জি করের ঘটনার পর যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিলেন, আজ তাঁর নিজের প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কে দেবে? কোথায় কঠোর প্রশাসনের বড় বড় দাবি? এত এনকাউন্টারের পরেও কেন নিরাপদ নয় নিষ্পাপ শিশুরা? আইনের শাসন কোথায়'?

আরও পড়ুন:   শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

রায়গঞ্জে এনকাউন্টারে অবশ্য খুশি কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল। তিনি বলেন, বিগত সরকারের আমলে পুলিস মাথায় ফাইল নিয়ে টেবিলে নিচে লুকাত, হাতজোড় করে ক্ষমা চাইত। সেই জায়গায় নতুন সরকার আসার পরে  পুলিসকে আমি ধন্যবাদ জানাই য়ে, এই ধরণের একটার একটা পদক্ষেপ করছে।


 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari