• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /নিশুতি রাতে জঙ্গলের পথে হাতে খড়্গ নিয়ে ছুটে চলেছেন স্বয়ং কালী! এ কী? থমকে গেল বিস্তীর্ণ এলাকা

নিশুতি রাতে জঙ্গলের পথে হাতে খড়্গ নিয়ে ছুটে চলেছেন স্বয়ং কালী! এ কী? থমকে গেল বিস্তীর্ণ এলাকা

Kali Puja 2026: জঙ্গলমহলের নিজস্ব লোকসংস্কৃতি ও কালীপুজোর ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শহরের আলোর রোশনাই থেকে দূরে প্রকৃতির কোলে কালীর এমন অভিনব পরিক্রমা কালীপুজোর রাতে আউশগ্রামবাসীর কাছে হয়ে উঠল অন্যরকম অভিজ্ঞতা।

Written BySoumitra Sen
Published: Nov 09, 2026, 05:28 PM IST|Updated: Nov 09, 2026, 05:33 PM IST
joinshare
নিশুতি রাতে জঙ্গলের পথে হাতে খড়্গ নিয়ে ছুটে চলেছেন স্বয়ং কালী! এ কী? থমকে গেল বিস্তীর্ণ এলাকা

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
হাতে বাজি ফাটতেই সোজা ছিটকে লাগল ১০ বছরের শিশুর হার্টে! রক্তে ভাসল দীপাবলি, মর্মান্তিক মৃত্যু

হাতে বাজি ফাটতেই সোজা ছিটকে লাগল ১০ বছরের শিশুর হার্টে! রক্তে ভাসল দীপাবলি, মর্মান্তিক মৃত্যু

2

নিশুতি রাতে জঙ্গলের পথে হাতে খড়্গ নিয়ে ছুটে চলেছেন স্বয়ং কালী! এ কী? থমকে গেল বিস্তীর্ণ এলাকা

3

আচমকা চলল গুলি, নিহত টিভির জনপ্রিয় অ্যাঙ্কার, ঘরেই মিলল নিথর দেহ

4

বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ দিল্লি-কলকাতা: মারাত্মক দূষণের হাত থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?

5

বায়ুদূষণ রোধে শহর জুড়ে এবার গোলাপ জল স্প্রে; বড় বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ লাহা: নিশুতি রাতে জঙ্গলপথে ছুটে চলেছেন স্বয়ং কালী! আউশগ্রামের জঙ্গলমহলে এমন দৃশ্য দেখে থমকে গেলেন বাসিন্দারা। বাংলা এমনিতেই শক্তিক্ষেত্র! বাংলার জেলায় জেলায় ছড়িয়ে-ছিটিয়ে প্রাচীন নানা কালীতীর্থ, কালীক্ষেত্র, কালীমন্দির, কালীপুজো! কালী নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। শুধু শাক্তরাই নন, ঈশ্বরবিশ্বাসী মাত্রেই কালীকে সমীহ করেন, আরধান করেন, মানেন। তাই তো বাংলার আকাশে বাতাসে কালীর অপার মহিমা।

 

অভিনব

নিশুতি রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দু’পাশে শাল, পিয়াল আর মহুয়ার ঘন জঙ্গল। তারই মাঝখান দিয়ে ছুটে চলেছেন স্বয়ং মা কালী! কখনও গ্রামের পথ, কখনও কালীমন্দির, আবার কখনও পুজোমণ্ডপে হাজির হচ্ছেন তিনি। প্রথম দেখায় অলৌকিক মনে হলেও, এর পিছনে রয়েছে এক অভিনব উদ্যোগ।

জঙ্গলমহলে

পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহলে কালীপুজোর রাতে এমনই চমক দিল আউশগ্রাম জঙ্গলমহল প্রেস ক্লাব। কালীর এক মানব মডেলকে সঙ্গে নিয়ে জঙ্গলমহলের বিভিন্ন ঐতিহ্যবাহী কালীমন্দির ও পুজোমণ্ডপ পরিক্রমার আয়োজন করেন উদ্যোক্তারা। শাল-পিয়ালের আঁকাবাঁকা জঙ্গলপথে রাতের অন্ধকারে এই ব্যতিক্রমী শোভাযাত্রা দেখতে রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমান বাসিন্দারা।

প্রকৃতির কোলে কালী

শুধু মণ্ডপ পরিক্রমা নয়, জঙ্গলমহলের নিজস্ব লোকসংস্কৃতি ও কালীপুজোর ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শহরের আলোর রোশনাই থেকে দূরে প্রকৃতির কোলে কালীর এমন অভিনব পরিক্রমা কালীপুজোর রাতে আউশগ্রামবাসীর কাছে হয়ে উঠল এক অন্যরকম অভিজ্ঞতা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source