SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

প্রতিমা তৈরি থেকে মণ্ডপসজ্জা, নিজেদের হাতে করে তাক লাগিয়ে দিল ২ খুদে

Durga Puja: বাজার থেকে রং ও প্রতিমা তৈরির প্রয়োজনীয় সামগ্রী কিনে নিজেদের হাতে তৈরি করেছে দুর্গাপ্রতিমা

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 14, 2026, 12:38 PM IST | Updated: Oct 14, 2026, 12:45 PM IST
Image Credit: মালদহ
Join

রণজয় সিংহ: বড়দের দেখে স্বপ্ন দেখেছিল তারাও। একদিন তৈরি করবে দুর্গাপুজোর মণ্ডপ। নিজের হাতে গড়বে দেবী দুর্গার প্রতিমা। সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে এবারও উদ্যোগী হয়েছে মালদার ২ খুদে বন্ধু। নিজেদের জমানো টাকা আর এলাকার মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে প্রতিমা তৈরি থেকে মণ্ডপসজ্জা—সবটাই নিজেদের হাতে করে তাক লাগিয়ে দিয়েছে তারা।

অরিত্র মণ্ডলের বয়স ১০ বছর। সে মালঞ্চ পল্লী হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। অন্যদিকে, ১১ বছরের অরূপ সিংহ মালদা টাউন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। বয়সে কাছাকাছি এই দুই বন্ধু ছোট থেকেই একসঙ্গে দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা দেখতে ভালোবাসে। বিভিন্ন পুজো মণ্ডপের সাজসজ্জা এবং প্রতিমা দেখেই তাদের মনে নিজেরা পুজো করার স্বপ্ন জাগে। সেই স্বপ্ন পূরণে গত বছরের মতো এ বছরও কোমর বেঁধে নেমে পড়েছে তারা।

আরও পড়ুন-তুচ্ছ ঘটনায় রক্তারক্তি! অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, শ্বশুরকে বেধড়ক মারধর

বাজার থেকে রং ও প্রতিমা তৈরির প্রয়োজনীয় সামগ্রী কিনে নিজেদের হাতে তৈরি করেছে দুর্গাপ্রতিমা। পাশাপাশি ডেকোরেটরের কাছ থেকে বাঁশসহ অন্যান্য সামগ্রী এনে সাজিয়ে তুলেছে নিজেদের পুজোর মণ্ডপ। টিফিনের টাকা বাঁচিয়ে জমানো অর্থের পাশাপাশি চাঁদা সংগ্রহ করেই এই উদ্যোগ তাদের।

খুদে দুই বন্ধুর ইচ্ছা, বড় হয়ে আরও দক্ষ শিল্পী হওয়ার পাশাপাশি প্রতি বছরই এভাবেই দুর্গাপুজোর আয়োজন করবে তারা। ছোট্ট বয়সেই তাদের এই উদ্যোগ প্রমাণ করছে, স্বপ্ন পূরণে বয়স নয়, প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি আর উদ্যোগের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES