• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /তুচ্ছ ঘটনায় রক্তারক্তি! অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, শ্বশুরকে বেধড়ক মারধর

তুচ্ছ ঘটনায় রক্তারক্তি! অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, শ্বশুরকে বেধড়ক মারধর

Canning: চসা চলাকালীন আচমকাই অলোক, বিকাশ ও ধনঞ্জয় লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় তাদের ওপর। মন্টু পান্ডা বাধা দিতে গেলে তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 14, 2026, 12:19 PM IST|Updated: Oct 14, 2026, 12:24 PM IST
joinshare
তুচ্ছ ঘটনায় রক্তারক্তি! অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, শ্বশুরকে বেধড়ক মারধর
Image Credit: ক্যানিং

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্ সরদার: সামান্য মুখের কথায় রক্তারক্তি!মানবিকতা কি হারিয়ে গেল? দশ মাসের গর্ভবতী মহিলাকেও ছাড়ল না প্রতিবেশীরা। পেটে লাথি মেরে ফেলে দেওয়া হল তাঁকে। রক্তাক্ত হলেন বৃদ্ধ শ্বশুর।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের আঁধলা গ্রামে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। ঘটনায় জখম মন্টু পান্ডা এবং তাঁর পুত্রবধূ সোনালী পান্ডা। সোনালী দেবী ১০ মাসের অন্তঃসত্ত্বা। আর কয়েক দিনের মধ্যেই তাঁর প্রসবের দিন। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মন্টু পান্ডাদের বাড়ির পাশেই বাড়ি অভিযুক্ত অলোক দাস, বিকাশ দাস ও ধনঞ্জয় দাসদের। তাদের পরিবারের মধ্যে একটা চাপা অশান্তি চলছিল।
মঙ্গলবার রাতে সেই অশান্তিই বড় আকার নেয়। দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর বচসা শুরু হয়।

পান্ডা পরিবারের অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই অলোক, বিকাশ ও ধনঞ্জয় লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় তাদের ওপর। মন্টু পান্ডা বাধা দিতে গেলে তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর পিঠে ও হাতে গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন-বদলের বাংলায় প্রথম দুর্গাপুজো, সপ্তমীতেই শহরে সস্ত্রীক অমিত শাহ!

অন্যদিকে শ্বশুরের চিৎকার শুনে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন অন্তঃসত্ত্বা সোনালী। অভিযোগ,সেই সময় হামলাকারীরা সোনালীকেও টেনে নিয়ে যায়। তাঁর সজোরে লাথি মারা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন সোনালী। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় শ্বশুর-বৌমাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর,সোনালী পান্ডার পেটে আঘাত গুরুতর। তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। গর্ভের সন্তানের হার্টবিট ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হতে পারে।

পান্ডা পরিবারের তরফে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্যানিং থানার এক আধিকারিক জানান, "মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে কড়া ধারায় মামলা রুজু করা হবে।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal