SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফ্ল্যাটের ড্রয়িংরুমে কলেজ! ২১৪ বিএড কলেজে ভর্তি বন্ধের কড়া নির্দেশ, ছাত্রভর্তি বন্ধ ৫৩ ITI-ফার্মা-পলিটেকনিক কলেজেও

BEd Admission: পরিকাঠামোর অভাব ও প্রয়োজনীয় শিক্ষক না থাকায় রাজ্যের বহু বিএড কলেজে ছাত্রভর্তিতে নিষেধাজ্ঞা। শিক্ষায় স্বচ্ছতা ও মান বাড়াতে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 06, 2026, 11:30 AM IST | Updated: Nov 06, 2026, 11:41 AM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সঠিক গুণগত মান ও পরিকাঠামো বজায় রাখতে না পারার জন্য রাজ্যের একাধিক বিএড, আইটিআই এবং ফার্মা ও পলিটেকনিক কলেজে এবছরে ছাত্রভর্তি বন্ধ। নির্দেশ সরকারের। যদি এই কলেজগুলি যদি তাদের গুণগত মানের উন্নয়ন করে তাহলেই একমাত্র আগামী শিক্ষাবর্ষ থেকে তারা সেখানে ছাত্র ভর্তি করতে পারবে। স্পষ্ট জানালেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

সরকারের কড়া পদক্ষেপ

উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, রাজ্যের ৪৫১টি বিএড কলেজকে বলা হয়েছিল গুণগতমান সঠিক করতে। তার মধ্যে ৯টা কলেজ ফেরত আসেনি। বাকি এর মধ্যে ২৩৭টি কলেজ তাদের মান সঠিক করায় তারা ছাত্র ভর্তির সুযোগ পেয়েছে। আর বাকি কলেজগুলি এ বছর ছাত্র ভর্তি করতে পারবে না। সে ক্ষেত্রে মান উন্নতি করলে পরের বছর তাদের সেই সুযোগ দেওয়া হবে।

ওদিকে ২৬৫টি আইটিআই-এর মধ্যে ১৪টি আইটিআই-তে এ বছর ছাত্র ভর্তি করতে বারণ করা হয়েছে। তাদের গুণগত মান ও পরিকাঠামো সঠিক নয় বলে। ১৩৪টি ফার্মা কলেজের মধ্যে ৩৮ টিতে এ বছর ছাত্র ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে। ওই একই কারণ। গুণগতমান সঠিক না হওয়ার জন্য। আর রাজ্যের ৭৪টি পলিটেকনিক কলেজের মধ্যে একটিতে ছাত্র ভর্তি বন্ধ করতে বলা হয়েছে গুণগতমান সঠিক না হওয়ার জন্য।

পরিকাঠামো এবং প্রয়োজনীয় শিক্ষকের অভাব

এইসব কলেজ তাদের গুণগতমান এবং পরিকাঠামো সঠিক করলে আগামী বছর নির্দিষ্ট পরিদর্শনের পরে এই কলেজগুলিতে পুনরায় ছাত্র ভর্তির সুযোগ দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী। রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও বেনিয়ম রুখতে এবং পঠনপাঠনের মান উন্নত করতে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। পর্যাপ্ত পরিকাঠামো এবং প্রয়োজনীয় শিক্ষকের অভাব থাকার কারণেই রাজ্যের ২০০-রও বেশি বিএড কলেজে ছাত্রভর্তির অনুমোদন স্থগিত করা হয়েছে বলে খবর সূত্রে।

শুধু ডিগ্রি বিক্রির ব্যবসা

শিক্ষা মহলের অভিযোগ, এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এতদিন যথাযথ নিয়ম না মেনে শুধু ডিগ্রি বিক্রির ব্যবসা চালাচ্ছিল। এবার কড়া সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিল যে, শিক্ষা ব্যবস্থার মান নিয়ে কোনও রকম আপস করা হবে না। নিয়মাফিক পরিদর্শনের পর যে সমস্ত কলেজ পরিকাঠামোগত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাদেরই চলতি শিক্ষাবর্ষে ছাত্রভর্তির অনুমতি দেওয়া হয়নি। নির্ধারিত মানদণ্ড পূরণ হলে তবেই আবার ছাত্র ভর্তির অনুমতি মিলবে। 

তৃণমূলের দুর্নীতির কোপে ছাত্ররা!

স্বাভাবিকভাবেই একথা দিনের আলোর মতো স্পষ্ট যে, তৃণমূলের দুর্নীতির কোপে এবার ছাত্ররা! তৃণমূলের দুর্নীতির কোপ ছাত্রদের উপর! পরিকাঠামো নৈব নৈব চ, যার জেরেই ২০০-র বেশি বিএড কলেজে ছাত্র ভর্তি বন্ধ।

আরও পড়ুন: "ধর্ম যার যার..." অতীত, নৈহাটির বড়মা-র নতুন ট্যাগলাইন "সনাতনের শক্তি!"

আরও পড়ুন, SNCU-র রূপকারকেই ব্রাত্য করেছিলেন মমতা, সেই অরুণ সিংকেই ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! হচ্ছেন স্বাস্থ্য দফতরের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES