'এটাই পরিবর্তনের আসল স্বাদ', বনগাঁয় পুজো উদ্বোধনে CAA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: 'ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বর্তমানে CAA সার্টিফিকেট দেওয়ার অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিয়েছে। তাই আপনাদের এখানে আগামীদিনে CAA সার্টিফিকেট দেওয়া, ভোটার তালিকায় নাম দেওয়া এবং যাঁরা তফশিলি জাতিভুক্ত, তাঁদের সার্টিফিকেট পাওয়া ক্ষেত্রে কোনও সমস্যা হবে না'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতায় সীমানা ছাড়িয়ে এবার জেলায়। তৃতীয়ায় বনগাঁ, কল্যাণী ও রানাঘাটে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় দিয়ে শোনালেন 'সুখবর'। সঙ্গে সাবধানবাণী, 'অনেক ছারপোকা, আরশোলারা ভারতবর্ষের ভিতরে থেকে, ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছে, এদের থেকে সাবধান থাকবেন। দিগামী নকশালরা কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে, এখান থেকে সতর্ক থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী রাখবেন'। বললেন, 'বাংলাদেশের বর্ডার এলাকায় আগের সরকার BSF জমি দেয়নি। আমরা সম্পূর্ণ জমি দিয়ে দিয়েছি। কাঁটাতারের বেড়ার কাজ চালু হয়ে গিয়েছে। আর কোনও অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে ল্যান্ড জেহাদ , লাভ জেহাদ, আর বাকি যা যা অপকর্ম করে, সেগুলি আমরা করতে দেব না।
আরও পড়ুন: কলকাতা থেকে মালদহে গিয়ে সোনার দোকানে হাতসাফাই, ধর্মতলা এলাকা থেকে পাকড়াও ২ মহিলা
বনগাঁর গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এবার ৭৮ বছরে পড়ল। আজ, মঙ্গলবার পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী, মতুয়া যারা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য এ রাজ্যে এসেছেন, তাঁদের মধ্য়ে অনেকেই CAA সার্টিফিকেট, ভোটার তালিকায় নাম, ST সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন সমস্যায় জর্জরিত ছিলেন। আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বর্তমানে CAA সার্টিফিকেট দেওয়ার অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিয়েছে। তাই আপনাদের এখানে আগামীদিনে CAA সার্টিফিকেট দেওয়া, ভোটার তালিকায় নাম দেওয়া এবং যাঁরা তফশিলি জাতিভুক্ত, তাঁদের সার্টিফিকেট পাওয়া ক্ষেত্রে কোনও সমস্যা হবে না'।
আরও পড়ুন: হঠাত্ দেড় কিলোমিটার সরে গেল সমুদ্রের জল, তাজপুরে অস্বাভাবিক সৈকত দেখে তাজ্জব স্থানীয়রা
মুখ্য়মন্ত্রীর আরও বক্তব্য়, 'বাংলাদেশ তীরবর্তী হওয়ার কারণে, এখানে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ল্যান্ড পোর্ট অথিরিটি হেড অফ জ্য ইনস্টিটিউশন রয়েছেন, ল্যান্ড ম্যানেজার, তাঁরাও চেষ্টা করছেন। বিএসএফের বন্ধুরা, তাঁরাও এখন পুলিসের সঙ্গে যৌথভাবে হাতে হাত মিলিয়ে কাজ করছে'। জানান, এবার পরিবর্তনের সরকারের আমলে নতুন ১২৪০০ পুজো হয়েছে। ২০২৫-এ ৪৫ হাজার পুজো হয়েছিল। ৫৭ হাজার ৪০০ পুজো এবারে হচ্ছে। এটাই পরিবর্তনের আসল স্বাদ। অনেক স্বপ্ন নিয়ে আপনারা আমাদের ক্ষমতায় এনেছেন, আমরা সেই স্বপ্ন আমরা পুরণ করব'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)