কিরণ মান্না:তাজপুরে অবাক কাণ্ড। পর্যটক থেকে স্থানীয় মত্সজীবীদের চোখ উঠল কপালে। স্থানীয়দের দাবি, সমুদ্রের জল প্রায় দেড় কিলোমিটার সরে গিয়েছে। জল পিছু হঠে যাওয়ার কারণে বেরিয়ে এসেছে বিস্তীর্ণ বালির চর। এমন আজব ঘটনা আগে কখনও তাঁরা দেখেননি।
কেন এভাবে সরে গেলে সমুদ্রের জল? কোনও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে সাগর? বিশেষজ্ঞরা বলছেন, ভাটা, চন্দ্র-সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ, বাতাসের গতিপ্রকৃতি, বায়ুচাপের পরিবর্তন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে এতটা জল সরে যাওয়াটার প্রকৃত কারণ তারা বলতে পারছেন না।

উল্লেখ্য, সমুদ্রের জল হঠাৎ অস্বাভাবিকভাবে সরে যাওয়াটা কোন দুর্যোগের সংকেত ভাবা হলেও শুধু জল সরে যাওয়া দেখেই আশঙ্কা নিশ্চিত করা যায় না, তবুও সতর্ক থাকা জরুরি। পর্যটক ও স্থানীয়দের সমুদ্রের দিকে না এগিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, অবাক কাণ্ড। সমুদ্রের পাড়ে এসে দেখছি জল প্রায় তিন কিলোমিটার সরে গিয়েছে। এমনটা আগে দেখিনি। ওই দেখুন দূরে ঘাট, ওখানে দেকান রয়েছে। আর জল ওই অত দূরে। যারা মাছ ধরছে তারাও অবাক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)