• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'এটাই পরিবর্তনের আসল স্বাদ', বনগাঁয় পুজো উদ্বোধনে CAA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

'এটাই পরিবর্তনের আসল স্বাদ', বনগাঁয় পুজো উদ্বোধনে CAA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Durga Puja 2026: 'ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বর্তমানে CAA সার্টিফিকেট দেওয়ার অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিয়েছে। তাই আপনাদের এখানে আগামীদিনে CAA সার্টিফিকেট দেওয়া, ভোটার তালিকায় নাম দেওয়া এবং যাঁরা তফশিলি জাতিভুক্ত, তাঁদের সার্টিফিকেট পাওয়া ক্ষেত্রে কোনও সমস্যা হবে না'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 13, 2026, 06:37 PM IST|Updated: Oct 13, 2026, 06:44 PM IST
joinshare
'এটাই পরিবর্তনের আসল স্বাদ', বনগাঁয় পুজো উদ্বোধনে CAA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতায় সীমানা ছাড়িয়ে এবার জেলায়। তৃতীয়ায় বনগাঁ, কল্যাণী ও রানাঘাটে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় দিয়ে শোনালেন 'সুখবর'। সঙ্গে সাবধানবাণী, 'অনেক ছারপোকা, আরশোলারা ভারতবর্ষের ভিতরে থেকে, ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছে, এদের থেকে সাবধান থাকবেন। দিগামী নকশালরা কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে, এখান থেকে সতর্ক থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী রাখবেন'। বললেন, 'বাংলাদেশের বর্ডার এলাকায় আগের সরকার BSF জমি দেয়নি। আমরা সম্পূর্ণ জমি দিয়ে দিয়েছি। কাঁটাতারের বেড়ার কাজ চালু হয়ে গিয়েছে। আর কোনও অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে ল্যান্ড জেহাদ , লাভ জেহাদ, আর বাকি যা যা অপকর্ম করে, সেগুলি আমরা করতে দেব না।

আরও পড়ুন:  কলকাতা থেকে মালদহে গিয়ে সোনার দোকানে হাতসাফাই, ধর্মতলা এলাকা থেকে পাকড়াও ২ মহিলা

বনগাঁর  গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এবার ৭৮ বছরে পড়ল। আজ, মঙ্গলবার পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী, মতুয়া যারা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য এ রাজ্যে এসেছেন, তাঁদের মধ্য়ে অনেকেই CAA সার্টিফিকেট, ভোটার তালিকায় নাম, ST সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন সমস্যায় জর্জরিত ছিলেন। আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বর্তমানে CAA সার্টিফিকেট দেওয়ার অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিয়েছে। তাই আপনাদের এখানে আগামীদিনে CAA সার্টিফিকেট দেওয়া, ভোটার তালিকায় নাম দেওয়া এবং যাঁরা তফশিলি জাতিভুক্ত, তাঁদের সার্টিফিকেট পাওয়া ক্ষেত্রে কোনও সমস্যা হবে না'।

আরও পড়ুন:  হঠাত্ দেড় কিলোমিটার সরে গেল সমুদ্রের জল, তাজপুরে অস্বাভাবিক সৈকত দেখে তাজ্জব স্থানীয়রা

মুখ্য়মন্ত্রীর আরও বক্তব্য়, 'বাংলাদেশ তীরবর্তী হওয়ার কারণে, এখানে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ল্যান্ড পোর্ট অথিরিটি হেড অফ জ্য ইনস্টিটিউশন রয়েছেন, ল্যান্ড ম্যানেজার, তাঁরাও চেষ্টা করছেন। বিএসএফের বন্ধুরা, তাঁরাও এখন পুলিসের সঙ্গে যৌথভাবে হাতে হাত মিলিয়ে কাজ করছে'। জানান, এবার পরিবর্তনের সরকারের আমলে নতুন ১২৪০০ পুজো হয়েছে। ২০২৫-এ ৪৫ হাজার পুজো হয়েছিল। ৫৭ হাজার ৪০০ পুজো এবারে হচ্ছে। এটাই পরিবর্তনের আসল স্বাদ।  অনেক স্বপ্ন নিয়ে আপনারা আমাদের ক্ষমতায় এনেছেন, আমরা সেই স্বপ্ন আমরা পুরণ করব'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja