• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /‘হিন্দুরা শরণার্থী, তাড়াতে হবে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের!’ কোচবিহারে পুলিস সুপারকে বার্তা মুখ্য়মন্ত্রীর

‘হিন্দুরা শরণার্থী, তাড়াতে হবে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের!’ কোচবিহারে পুলিস সুপারকে বার্তা মুখ্য়মন্ত্রীর

'আমি অনেক সহ্য় করেছি। খাগড়াবাড়িতে আমার গাড়িতে পেট্রল ঢালা হয়েছিল। ছবিগুলি আমার গোছানো আছে। উন্নয়নও হবে, হিসেবও হবে'।

Written ByZee 24 Ghanta Digital Desk
Published: Nov 25, 2026, 20:52 IST|Updated: Nov 25, 2026, 20:59 IST
joinshare
‘হিন্দুরা শরণার্থী, তাড়াতে হবে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের!’ কোচবিহারে পুলিস সুপারকে বার্তা মুখ্য়মন্ত্রীর

About the Author

Zee 24 Ghanta Digital Desk

Zee 24 Ghanta Digital Desk

জি ২৪ ঘণ্টা- বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। খবরের জগতে দর্শক-পাঠকদের প্রথম পছন্দ জি ২৪ ঘণ্টা। সত্যি খবরের প্রতি দায়বদ্ধ আমরা। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। নির্ভুল, পক্ষপাতহীন সংবাদ পরিবেশনের এই ধারাবাহিকতায় সামিল আপনিও। সব খবর সবার আগে জানতে, পড়তে থাকুন জি ২৪ ঘণ্টা ডট কম। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'ফেরা ও প্রত্যর্পণের দাবি আলাদা, এটা হাসিনা ও বাংলাদেশ সরকারের বিষয়', স্পষ্ট বার্তা বিদেশ মন্ত্রকের

'ফেরা ও প্রত্যর্পণের দাবি আলাদা, এটা হাসিনা ও বাংলাদেশ সরকারের বিষয়', স্পষ্ট বার্তা বিদেশ মন্ত্রকের

2

‘হিন্দুরা শরণার্থী, তাড়াতে হবে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের!’ কোচবিহারে পুলিস সুপারকে বার্তা মুখ্য়মন্ত্রীর

3

‘বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই’, দিল্লির মঞ্চে বড় দাবি মৌমিতার

4

১২,৫০০ থেকে ১৭,০০০ টাকা: একলাফে ৩৬% বাড়ল বেতন, ৪০ লক্ষ কর্মীর মুখে হাসি-- জানুয়ারি থেকেই হাতে মিলবে নতুন স্যালারি? কোন গ্রেডের কর্মীরা কত টাকা পাবেন?

5

বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবজ্যোতি কাহালি:  'উন্নয়নও হবে, হিসেবও হবে'। কোচবিহারে রাসমেলার উদ্বোধনী মঞ্চে হুংকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিস সুপারকে নির্দেশ, 'এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, ওই রাস্তা দিয়ে বের করতে হবে, তাড়াতে হবে'।

আরও পড়ুন: বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা,'যারা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য  এসেছেন, হিন্দুরা, তাঁরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী। তাঁদের আশ্রয় দিতে হবে। সীমান্তে বিএসএফের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জমি দিয়ে দিয়েছি, যতটা বেড়া বাকি ছিল, ফেন্সিং শেষ হবে। এবং সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে গাঁজা চাষ, নকল টাকা, ফেনসিডিল, মাদক সব পাচার বন্ধ করতে হবে। আবার যদি দিদি-বোন-কন্যার উপরে কেউ আঙুল তোলে, তাঁর আঙূলটা ভেঙে দিতে হবে'। বলেন, 'আমি অনেক সহ্য় করেছি। খাগড়াবাড়িতে আমার গাড়িতে পেট্রল ঢালা হয়েছিল। ছবিগুলি আমার গোছানো আছে। উন্নয়নও হবে, হিসেবও হবে'। শেষে পুলিসকে মনে করিয়ে দেন, '১৯৫০ সালে গবাদি পশু আইন গোমাতার উপরে যে হাত না ওঠে।  পরিষ্কার বলে গেলাম'।

আরও পড়ুন: ‘বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই’, দিল্লির মঞ্চে বড় দাবি মৌমিতার

বদলের বাংলায় প্রথম রাসমেলা। এদিন ভাষণের শুরুতেই কোচবিহারের মানুষের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, 'এই ধরণের রাসমেলার শুভারম্ভে আনন্দ কী বিগত কোনও দিন পেয়েছেন? তাহলে আপনার গণতন্ত্রের ভোটটা সঠিক জায়গায় দিয়েছিলেন'? বলেন, তাহলে আপনার গণতন্ত্রের ভোটটা সঠিক জায়গায় দিয়েছিলেন। আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আমাদের সরকার নীতি ঐতিহ্য়, পরম্পরা, সংস্কৃতি, ভিন্ন ভাষা সর্বোপরি আনন্দের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য, কোচবিহারের হারিয়ে যাওয়া ঐতিহ্য় ফিরিয়ে আনার কাজ করব। এ সরকার আমার নয়, আমাদের নয়। এই সরকার আপনাদের'।

এর আগে, কোচবিহারে রাজবংশী সমাজের সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভক্ত করার দাবি দীর্ঘদিনের। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তকরণ- সহ সংকল্পপত্রে যা যা আছে..  নাম নিয়ে অনেকরকম পরামর্শ এসেছে। আমরা ভারত সরকারকে সেটা পাঠাব, চূড়ান্ত  করবে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯ তারিখ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আমার দিল্লিতে বৈঠক ছিল। সেখানে এটা ত্বরাণ্বিত করার বিষয়ে বক্তব্য আমরা রেখেছি'।

মুখ্যমন্ত্রীর বার্তা, 'সমস্ত রাষ্ট্রবাদীদের সঙ্গে রাজবংশী সমাজ  ২০১৯ থেকে দু'হাত ভরে.. নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখে চলেছেন। তাঁদের ভাষা, তাঁদের সংস্কৃতি, তাঁদের আর্থিক সুরক্ষা, তাঁদের রাজনৈতিক অংশীদারি, সবক্ষেত্রেই আমরা অত্যন্ত যত্নবান। রাজ্য মন্ত্রিসভায় এত রাজবংশী প্রতিনিধি, বিগত দিনে সিপিএম, তৃণমূল কোনওদিন দেয়নি।  রাসমেলার উদ্বোধনে কোচবিহারে মুখ্যমন্ত্রী কখনও এসেছেন, আমার অন্তত জানা নেই'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari