SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'চার্জশিটও করাব, কাস্টডি ট্রায়ালও করাব! পুলিসকে...' কালীঘাট কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari Warning: 'যেকটা গুন্ডা ধরা পড়েছে, তারা সব হরিশ চ্যাটার্জি স্ট্রিটের লোক নয়, তারা একবালপুরের লোক। রাত ২ টোর সময়ে একবালপুর থেকে এই বিশেষ লোকেরা কী করতে গিয়েছিল'?

Written By Tanumoy Ghosal
Published: Nov 09, 2026, 09:44 PM IST | Updated: Nov 09, 2026, 09:50 PM IST
Join

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'চার্জশিটও করাব, কাস্টডি ট্রায়ালও করাব'।  কালীঘাট কাণ্ডে এবার কড়া হুঁশিয়ারি মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর স্পষ্ট কথা, 'আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। পুলিসকে চড় মারতে উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে, হুমকি দিলে আপনার বিরুদ্ধে যে ধারায় মামলা হওয়া উচিত। সেই ধারাতে সবার বিরুদ্ধে মামলা হওয়ার উচিত'।

আরও পড়ুন: 'পুলিসকে মারতে এলে পুলিস কি রসগোল্লা খাওয়াবে'! রায়গঞ্জে এনকাউন্টারে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর

'কাউকে ছাড়ার কোনও সিন নেই'

মুখ্যমন্ত্রী বলেন, 'পুলিস আহত হয়েছে, মেডিক্যাল করেছে, পুলিস কার সরকারি কাজে বাধাদানে যাদের নাম ছিল, তাদের নামে মামলা করেছে। কাউকে ছাড়ার কোনও সিন নেই। যেকটা গুন্ডা ধরা পড়েছে, তারা সব হরিশ চ্যাটার্জি স্ট্রিটের লোক নয়, তারা একবালপুরের লোক। রাত ২ টোর সময়ে একবালপুর থেকে এই  বিশেষ লোকেরা কী করতে গিয়েছিল'? জানান, 'সেজন্যই ওদের ধরা হয়েছে। পুলিসকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ভিডিয়োয় যাদের দেখা গিয়েছে, তাদের ধরে যে রাজনৈতিক লোকদের দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে'।

আরও পড়ুন:  মুম্বই পালানোর ছক! কলকাতা বিমানবন্দরে পুলিসের জালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস

মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে কালীঘাটে ধু্ন্ধুমার। গত শনিবার ৭ নভেম্বর ছিল ডায়মন্ড হারবারের সাংসদের জন্মদিন। সেদিন মধ্য়রাতে জন্মদিন উদযাপন করতে কালীঘাটে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন মমতা তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ রাত ২টোর অভিষেকের বাড়ির সামনে জমায়েত করেন বিজেপি কর্মীরাও।  অভিষেকের কাট আউট- -ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয়। বাধা দিতে গেলে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

পুলিসকে চড়!

ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পুলিসকর্মীদের চড় মারছেন অভিযুক্তরা। পুলিসকে চড় মারার অভিযোগে ইতিমধ্যেই একবালপুর থেকে গ্রেফতার ২। FIR খোদ অভিষেকের বিরুদ্ধেও। 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES