• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /ভারত-নেপাল সীমান্তে প্রাণঘাতী অভিযান! ভয়াবহ ষড়যন্ত্রের মুখোমুখি ক্রাইম ব্রাঞ্চ, ব্যাপার কী?

ভারত-নেপাল সীমান্তে প্রাণঘাতী অভিযান! ভয়াবহ ষড়যন্ত্রের মুখোমুখি ক্রাইম ব্রাঞ্চ, ব্যাপার কী?

এবার লড়াই শুধু অপরাধীর সাথে নয়, নিজের বরখাস্ত হওয়া সম্মান ফিরিয়ে আনা আর ভারত-নেপাল সীমান্তের এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দাফাঁস করা।

Written BySoumita Mukherjee
Published: Nov 09, 2026, 09:01 PM IST|Updated: Nov 09, 2026, 09:46 PM IST
joinshare
ভারত-নেপাল সীমান্তে প্রাণঘাতী অভিযান! ভয়াবহ ষড়যন্ত্রের মুখোমুখি ক্রাইম ব্রাঞ্চ, ব্যাপার কী?

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন থেকে টিম ম্যানেজমেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'চার্জশিটও করাব, কাস্টডি ট্রায়ালও করাব! পুলিসকে...' কালীঘাট কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

'চার্জশিটও করাব, কাস্টডি ট্রায়ালও করাব! পুলিসকে...' কালীঘাট কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2

ভারত-নেপাল সীমান্তে প্রাণঘাতী অভিযান! ভয়াবহ ষড়যন্ত্রের মুখোমুখি ক্রাইম ব্রাঞ্চ, ব্যাপার কী?

3

BSNL আনল ৩৬৫ দিনের প্ল্যান, রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড ডেটা, খরচ কত?

4

সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী অ্যালিস? সত্যিই কি তিনি 'চিনের গুপ্তচর'? কী ফাঁস হল?

5

'গ্যাস চেম্বারে আছি...'! কালীপুজোর রাতে অভিনেতার ঘর পুড়ে ছারখার, আতশবাজির আগুনেই রাতারাতি সব শেষ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্ধকার অতীত, প্রাণঘাতী ষড়যন্ত্র এবং গভীর রহস্যের জটিল জালে জড়িয়ে ফের পর্দায় ফিরছেন ইন্সপেক্টর নলিনীকান্ত কুণ্ডু। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম সফল ও জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘নলিনীকান্ত’-এর নতুন কিস্তি ‘নলিনীকান্ত ৩’ নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। রুদ্রদীপ চন্দ্রের লেখা, সৌমিক চট্টোপাধ্যায়ের সৃষ্টি এবং রাজদীপ ঘোষের পরিচালনায় এই নতুন সিজন আসতে চলেছে এই মাসের শেষেই। ‘ফিমস অ্যান্ড ফ্রেমস’-এর প্রযোজনায় নির্মিত এই সিরিজের সহ-সংলাপ রচনা করেছেন শান্তনু চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- 'গ্যাস চেম্বারে আছি...'! কালীপুজোর রাতে অভিনেতার ঘর পুড়ে ছারখার, আতশবাজির 

নলিনীকান্ত কুণ্ডু চরিত্রটি ছকভাঙা। সাধারণ গোয়েন্দাদের মেদহীন বা গম্ভীর ইমেজের বাইরে তিনি আদ্যোপান্ত এক মধ্যবিত্ত বাঙালি। অ্যাসিডিটির সমস্যা, ভোজনরসিকতা, প্রচুর অপ্রয়োজনীয় কথা বলা এবং স্ত্রীকে ভয়ের আড়ালে তাঁর রয়েছে অপরাধীর মনস্তত্ত্ব চেনার এক অসাধারণ প্রখর দৃষ্টি ও উপস্থিত বুদ্ধি। নতুন মরশুমে এই নলিনীকান্তকেই পড়তে হচ্ছে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে।

গল্পের প্রেক্ষাপট ও রহস্যের জাল

এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধের রহস্যজনক হত্যাকাণ্ডের সূত্র ধরে শুরু হওয়া তদন্ত নলিনীকান্তকে টেনে নিয়ে যায় এক আন্তর্জাতিক ও বেআইনি অস্ত্র পাচারকারী চক্রের গভীরে। কিন্তু দুর্ভাগ্যবশত, অপরাধের কালো ছায়া ঢেকে ফেলে তাঁর নিজের পরিবারকে। অপরাধীদের কৌশলে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত (সাসপেন্ড) করা হয় নলিনীকান্তকে। কিন্তু থেমে থাকেন না তিনি। সহকারী মুস্তাক ও কয়েকজন তরুণ অফিসারকে সাথে নিয়েই নামেন এক সমান্তরাল তদন্তে।

তদন্তের মাঝেই নলিনীকান্ত জড়িয়ে পড়েন সমাজকর্মী মোনালিসা বসুর জালে, যার কেন্দ্রবিন্দু একটি বৃদ্ধাশ্রম। মোনালিসার অতীত সামনে আসার পর পরিষ্কার হয়, এটি স্রেফ একটি খুন নয়—এর শিকড় ছড়িয়ে রয়েছে জাতীয় নিরাপত্তার হুমকি, বেআইনি অস্ত্র পাচার এবং এক অমানবিক বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের ষড়যন্ত্রে, যা মানবজাতির অস্তিত্বের ওপর রাহুর গ্রাস ডেকে আনতে পারে। ভাগ্যের পরিহাসে সাসপেন্ডেড নলিনীকান্তকে সাহায্য করতে হয় অপরাধীদেরই। নদীর পাড়ের রক্তক্ষয়ী গুলির লড়াই থেকে প্রভাবশালী রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে নলিনীকান্তকে পৌঁছাতে হয় ভারত-নেপাল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায়।

তারকা ও কলাকুশলীদের অভিজ্ঞতা

সিরিজটিতে প্রধান ভূমিকায় (নলিনীকান্ত) অভিনয় করেছেন রজতাভ দত্ত। মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। নিজের ধূসর ও জটিল চরিত্রটি নিয়ে পায়েল বলেন, "মোনালিসা চেনা নৈতিকতার বাইরে গিয়ে নিজের মতে বাঁচতে ভালোবাসে। চরিত্রটির মনস্তাত্ত্বিক জটিলতা ফুটিয়ে তোলা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল।"

অন্যদিকে, মূল খলনায়ক বা শমীকের চরিত্রে দেখা যাবে সবুজ বর্ধনকে। ইতিবাচক ভাবমূর্তি ভেঙে খলনায়কের জুতোয় পা গলানো প্রসঙ্গে সবুজ জানান, "দীর্ঘদিন ধরে নেতিবাচক চরিত্রে কাজ করার ইচ্ছা ছিল। নেপালের তুমলিং ও দুর্গম পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি ও ঠান্ডার মধ্যে শুটিংয়ের অভিজ্ঞতা অবিস্মরণীয়।"

সিরিজের সহকারী মুস্তাকের চরিত্রে ফিরছেন ছন্দক চৌধুরী। তাঁর মতে, সিরিজের বড় আকর্ষণ ঠাকুম ভ্যালিতে শুটিং, যেখানে এর আগে কোনো ভারতীয় ভাষার সিনেমার শুটিং হয়নি। প্রতীক চরিত্রে অভিনয় করা যুধাজিৎ সরকার বলেন, "রজতাভ দত্তের সাথে এটি আমার পঞ্চম বা ষষ্ঠ কাজ। তাঁর সাথে কাজ করা মানেই শেখার সুযোগ।" এছাড়াও রয়েছেন রানা বসু ঠাকুর, মধুমিতা সেনগুপ্ত, অলোক সান্যাল , অনুক্তা ঘোষাল ও সুস্মিতা সাহা। 

আরও পড়ুন- 'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি

পরিচালক ও অভিনেতা রাজদীপ ঘোষ জানান, প্রতিটি সিজনের সাথে নলিনীকান্ত চরিত্রটি আরও পরিণত ও অন্তর্দৃষ্টিসম্পন্ন হয়ে উঠেছে। সন্দাকফু পেরিয়ে ফালুট যাওয়ার পথের বিরূপ পরিবেশ, কম অক্সিজেন ও প্রতিকূল পরিস্থিতি জয় করে তৈরি এই সিরিজ দর্শকদের এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা উপহার দেবে।

পারিবারিক মূল্যবোধ, অপরাধের তীব্রতা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র—সব মিলিয়ে নলিনীকান্ত কি পারবেন নিজের পরিবার, দেশ ও মানবজাতিকে রক্ষা করতে? উত্তর মিলবে এই মাসের শেষে ক্লিকের পর্দায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
OTT