SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৭০ হাজার আদিবাসী পরিবারকে প্রতি সপ্তাহে অতিরিক্ত চাল-ডাল-তেল-সয়াবিন দেবে সরকার, প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: আদিবাসী পরিবারগুলির জন্য নতুন ঘোষণা! রেশনের পাশাপাশি প্রতি সপ্তাহে মিলবে বিশেষ পুষ্টিকর খাদ্যসামগ্রী। রাজ্যের ৭০ হাজার আদিবাসী পরিবারকে প্রতি সপ্তাহে চাল, ডাল, তেল ও সয়াবিন দেওয়ার বড় সিদ্ধান্ত সরকারের।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 23, 2026, 06:49 PM IST | Updated: Oct 23, 2026, 06:58 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের দুর্বল ও প্রান্তিক আদিবাসী উপজাতি গোষ্ঠীগুলির জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের ৭০ হাজার আদিবাসী পরিবারগুলিকে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে চাল, ডাল, তেল এবং সয়াবিন সরবরাহ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিশেষ পুষ্টি সহায়তা প্রকল্পের আজ আনুষ্ঠানিক সূচনা করেন।

বিশেষ পুষ্টি সহায়তা প্রকল্পের উদ্বোধন 

শুক্রবার ঝাড়গ্রাম জেলার কালিয়াঝরিয়া গ্রামে আয়োজিত এক রাজ্যস্তরের অনুষ্ঠানে এই কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৭০ হাজার আদিবাসী পরিবার সরাসরি উপকৃত হবে। এছাড়া পরবর্তীতে পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলার বিপুল সংখ্যক উপজাতি পরিবারকেও এই কর্মসূচির আওতায় আনা হবে।

রেশনের অতিরিক্ত হিসেবে বিশেষ পুষ্টি সামগ্রী 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার অধীনে প্রাপ্ত সাধারণ রেশনের অতিরিক্ত হিসেবে এই বিশেষ পুষ্টি সামগ্রী দেওয়া হবে। এর মূল লক্ষ্য হল—আদিবাসী পরিবারগুলির পুষ্টির ঘাটতি দূর করা এবং সুনিশ্চিত করা যে কোনো গরিব পরিবার যেন প্রয়োজনীয় পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয়। স্বচ্ছতা বজায় রাখতে এবং সঠিক উপভোক্তাদের হাতে সামগ্রী তুলে দিতে বায়োমেট্রিক যাচাইকরণের ওপর জোর দেওয়া হয়েছে।

আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা

এদিনের অনুষ্ঠানে উপজাতি সম্প্রদায়ের কল্যাণার্থে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে তফশিলি উপজাতির (ST) প্রবীণ নাগরিকদের মাসিক পেনশন বাড়িয়ে ১,৫০০ টাকায় উন্নীত করা এবং ঝাড়গ্রামের প্রায় দুই লক্ষ ছাত্রছাত্রীকে উপজাতি বৃত্তির আওতায় ৮০০ টাকা করে প্রদান।

এছাড়া আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রসার ঘটাতে বাঁকুড়া ও ঝাড়গ্রামে নতুন উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। সার্বিক এই উদ্যোগের ফলে রাজ্যের আদিবাসী সমাজের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ২৭ থেকেই হাওয়া বদল, ২৮-৩০ বাংলায় টানা ৩ দিন চরম দুর্যোগ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES