ফের সুপ্রিম কোর্টে CBI! বদলের বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় বড় আপডেট
Post-poll violence cases: 'পরিস্থিতির পরিবর্তনের কারণে এই সংক্রান্ত ১৯ মামলাটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে পালাবদলের পর একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় বড় আপডেট। সুপ্রিম কোর্টে রাজ্যে বাইরে মামলা সরানোর আবেদন প্রত্যাহার করে নিল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন, 'পরিস্থিতির পরিবর্তনের কারণে এই সংক্রান্ত ১৯ মামলাটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে'।
আরও পড়ুন: SIR নিয়ে বিরাট আপডেট! বাংলায় এবার SSR! অত্যন্ত জরুরি সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন জানাল...
একুশের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা তদন্তভার নেয় CBI। কিন্তু এ রাজ্যে মামলার শুনানিতে আপত্তি ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টে তারা আশঙ্কা প্রকাশ করেছিল যে, পশ্চিমবঙ্গে মামলা শুনানির সময়ে সাক্ষীদের ভয় দেখানো হতে পারে। ফলে নিরপক্ষ বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বস্তুত, মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রসঙ্গে মামলাগুলি শুনানি রাজ্যের করার পক্ষে সওয়াল করেছিল CBI।
এখন রাজ্যে ক্ষমতায় নেই তৃণমূল। ছাব্বিশে বিধানসভা ভোটে ঘটে গিয়েছে পালাবদল। বিজেপির সরকার আসতে অবস্থান বদলে গেল CBI-রও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তে নেতৃত্বাধীন বেঞ্চের মামলা প্রত্যাহার অনুমতি চাওয়া হল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)