SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাড়ি ফিরে মত্ত ছেলে রুদ্রমূর্তি ধরতেই ঘুরে দাঁড়ালেন বৃদ্ধ বাবা, মুহূর্তে ঘটে গেল মারাত্মক ঘটনা

North 24 Pargana: গাইঘাটা থানার ওসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 15, 2026, 01:18 PM IST | Updated: Oct 15, 2026, 01:22 PM IST
Image Credit: গাইঘাটা
Join

মনোজ মণ্ডল: বাড়ি ফিরে বাবার উপরে অত্যাচার মত্ত ছেলের। সেই আঘাত ঠেকাতে লাঠি চালিয়েছিলেন বৃদ্ধ বাবা। আর তাতেই ঘটে গেল মারাত্মক ঘটনা। লাঠির আঘাতে মৃত্যু হল তরুণ ছেলের।

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের বড়া কৃষ্ণনগর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম সুমন বিশ্বাস, বয়স ৩০ বছর। তাঁর বাবা সুমন্ত বিশ্বাস হৃদরোগে আক্রান্ত বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, অভিযোগ, দীর্ঘদিন ধরেই মদ্যপানের অভ্যাস ছিল সুমনের। মদ খেয়ে বাড়ি ফিরে প্রায়ই বৃদ্ধ মা-বাবার উপর অত্যাচার চালাত সে। এমনকী, মদ্যপানের জন্য টাকা চেয়ে মা-বাবাকে মারধর করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ছেলের অত্যাচারে কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাতেন বৃদ্ধ মা-বাবা।

অভিযোগ, গাতকাল অন্যান্য দিনের মতোই বাড়ি ফেরেন মত্ত সুমন। এরপর কোনও বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধ বাবা সুমন্ত বিশ্বাসের উপর চড়াও হন তিনি। শুরু হয় মারধর ও অত্যাচার। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে ছেলেকে আঘাত করেন বৃদ্ধ বাবা। আর সেই আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন সুমন। পরে তাঁর মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।

আরও  পড়ুন-বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোয় পরতে পরতে চমক, কালিকা পুরাণ মেনে চলে পুজোর সব আচার

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গাইঘাটা থানার ওসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। আরও পজড়ন়

অন্যদিকে, ঘটনার তদন্তের স্বার্থে বৃদ্ধ বাবা সুমন্ত বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, কী পরিস্থিতিতে ছেলের মৃত্যু হয়েছে এবং গোটা ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

একদিকে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির অভিযোগ, অন্যদিকে বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যুর ঘটনা—সব মিলিয়ে গাইঘাটার বড়া কৃষ্ণনগর গ্রামে এখন চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES