SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'২৬ অগাস্ট সকাল পৌনে ন'টা...' তিন মাস পর ফের ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট শুভ্রাংশুর! কী খবর দিলেন?

Mukul Roy Daughter in Law Missing: নেপালে নিখোঁজ শর্মিষ্ঠা। অগাস্ট থেকে নভেম্বর! ৩ মাস খোঁজ নেই তাঁর।

Written By Tanumoy Ghosal
Published: Nov 17, 2026, 19:04 IST | Updated: Nov 17, 2026, 19:11 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন মাস পার। এখন খোঁজ নেই স্ত্রীর। ফেসবুকে ছবি দিয়ে একটি কার্ড পোস্ট করলেন শুভ্রাংশু রায়। কবে, কখন কোথায় শেষবার দেখা গিয়েছিল স্ত্রী শর্মিষ্ঠা রায় ভৌমিককে? নেপালে বেডাতে গিয়ে কোন গেস্ট হাউসে উঠেছিলেন? জানালেন তিনি। সঙ্গে ফোন নম্বর গিয়ে আবেদন, 'কোনও তথ্য় থাকলে যোগাযোগ করুন'।

আরও পড়ুন: প্রতিবেশী প্রৌঢ়ের খাটের তলায় মেলে রক্তাক্ত দেহ, নাবালিকার খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা বহাল হাইকোর্টে

নেপালে নিখোঁজ শর্মিষ্ঠা। ২১ অগাস্ট একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমেই একাই নেপালে ঘুরতে যান তিনি। এরপর ২৫ অগাস্ট শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর। পরের দিন অর্থাত্‍ ২৬ অগাস্ট ভয়ংকর হড়পা বানে তছনছ হয়ে যায় নেপাল। তারপর থেকে আর খোঁজ নেই শর্মিষ্ঠার। স্ত্রীর খোঁজ পেতে এর আগেও একাধিকবার ফেসবুকে পোস্ট দিয়েছেন শুভ্রাংশ।

আরও পড়ুন: রান্নাঘরে জলের বালতিতে পড়ে মর্মান্তিক পরিণতি ১৪ মাসের শিশুর, বাবা-মায়ের বয়ানে বড়সড় অসংগতি

এদিকে ভবানীভবন থেকে নেপালে যাঁরা নিখোঁজ, তাঁদের পরিবারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন শুভ্রাংশুও।  বস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দ্বারস্থ হয়েছিলেন কাঁচরাপাড়ায় প্রাক্তন বিধায়ক। ডিএনএ (DNA) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু চূড়ান্ত ফলাফল জানা যায়নি এখনও।

বাড়িতে শুভ্রাংশু-শর্মিষ্ঠার দুই সন্তান। মাকে ছাড়া কার্যত দিশেহার তাঁরা। এখনও অপেক্ষায় তারা। কিন্তু মায়ের খোঁজ মিলছে না। তিন মাস পর ফের ফেসবুকে পোস্ট দিলেন শুভ্রাংশু।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES