• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /প্রতিবেশী প্রৌঢ়ের খাটের তলায় মেলে রক্তাক্ত দেহ, নাবালিকার খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা বহাল হাইকোর্টে

প্রতিবেশী প্রৌঢ়ের খাটের তলায় মেলে রক্তাক্ত দেহ, নাবালিকার খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা বহাল হাইকোর্টে

Hooghly Crime:সন্ধেয় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশুকন্যা। শেষবার তাকে দেখেছিল তার বাবা। খবর রটতেই শুরু হয়ে যায় খোঁজাখুঁজি

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 17, 2026, 16:28 IST|Updated: Nov 17, 2026, 16:31 IST
joinshare
প্রতিবেশী প্রৌঢ়ের খাটের তলায় মেলে রক্তাক্ত দেহ, নাবালিকার খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা বহাল হাইকোর্টে
Image Credit: হুগলির নাবালিকা খুন

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্ণবাংশু নিয়োগী ও বিধান সরকার: ২০২৪ সালে হুগলির এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ২০২৫ সালে অভিযুক্ত অশোক সিংহকে ফাঁসির সাজা দেয় জেলা আদালত। তবে আপাতত সুপ্রিম কোর্টে আবেদনের জন্য আগামী ৩ মাস ওই সাজা কার্যকর করা যাবে না।

জেলা আদালতের ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন সাজাপ্রাপ্ত অশোক সিংহ। অন্যদিকে, অশোকের সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন নিয়ে আদালতে সওয়াল করে রাজ্য সরকার। সেই মামলায় নিম্ন আদালতের সাজা বহাল রাখলেন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ। তবে আগামী ৩ মাস ওই সাজা কার্যকর করা যাবে না। ওই সময়ে অশোক সিংহ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। কলকাতার হেতাল পারেখ খুনের মামলায় আলিপুর দায়রা আদালত অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ড দেয়। সেই মামলায় কলকাতা হাই কোর্ট ১৯৯২ সালের ৭ অগস্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে।

সন্ধেয় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশুকন্যা। শেষবার তাকে দেখেছিল তার বাবা। খবর রটতেই শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। প্রতিবেশী অশোক সিংহের বাড়িতে খাটের তলা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তারপর তাকে ধনেখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই মামলার বিচারপর্ব শুরু হয় চুঁচুড়ার পকসো আদালতে। মাত্র ২ মাসের মধ্যে রায় ঘোষণা করে জেলা আদালত। ফাঁসির সাজা দেওয়া হয় অশোককে।

আরও পড়ুন-রান্নাঘরে জলের বালতিতে পড়ে মর্মান্তিক পরিণতি ১৪ মাসের শিশুর, বাবা-মায়ের বয়ানে বড়সড় অসংগতি

হাইকোর্টের সাজা নিয়ে  মমতা তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, জঘন্নতম অপরাধের যে সাজা হওয়া উচিত সেটাই হয়েছে। ২০২৪ সালে আমাদের সরকার ছিল। লোকে বলছে তখন নাকি মানুষ বিচার পেত না। তখন যে বিচার হয়েছিল সেই বিচারের রায়ই তো আজ বহাল রাখল আদালত।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News