SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সকালে নিরাপত্তা প্রত্যাহার, বিকেলে ভাইপোর বাড়িতে পুলিস! সাঁড়াশি চাপে কাজল শেখ

Kajal Sheikh: 'সেই বামফ্রন্টের হার্মাদরা বর্তমানে বোলপুর সংলগ্ন এলাকা ঘোরাফেরা করছে। তারা আমার উপর হামলা করতে পারে, এই নিয়ে দ্বিমতের অবকাশ আছে বলে আমি মনে করি না'।

Written By Tanumoy Ghosal
Published: Oct 29, 2026, 10:09 PM IST | Updated: Oct 29, 2026, 10:24 PM IST
Join

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শোভনদেব চট্টোপাধ্য়ায়ের বিজয়া সম্মেলনে যোগ দেওয়ার ফল? রীতিমতো সাড়াশি চাপে কাজল শেখ। নিরাপত্তা প্রত্য়াহারের হঠাত্‍-ই ভাইপোর বাড়িতে অভিযানে পুলিস। পাওয়া গেল আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুন: 'চোপড়ার কুখ্যাত গুন্ডা মাফিয়া বিধায়কের সব মামলা আবার খোলা হবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বীরভূমের হাসনের বিধায়ক কাজল। বিধানসভা ভোটে পর ঋতব্রত শিবিরে যোগ দেন তিনি। খাতায়-কলমে এখনও পর্যন্ত ঋতশিবিরেই। কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূম জেলা সভাপতি হওয়ার পর ইদানিং ডেমোক্র্যাটিক তৃণমূলের সঙ্গে কর্মসূচিতে সেভাবে আর দেখা যাচ্ছে না জেলা পরিষদের প্রাক্তন সভাপধিপতিকে। এরমধ্যেই গতকাল বুধবার মমতা তৃণমূল নেতা শোভনদেব চট্টোাপাধ্যায়ে বিজয়া সম্মেলনে হাজির হন কাজল শেখ।  এরপর কিন্তু চাপ বাড়ছে।

আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় নানুরের পাপুড়ি গ্রামে কাজলের ভাইপো ফিলিপ শেখ, লয়েড শেখের বাড়িতে হানা দেন পুলিস। পুলিসের দাবি, ভাইপো হুমায়ুন শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে  সেভেন এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। দু'জনেই আপাতত পলাতক।

এদিকে বিধায়ক হওয়ার আগে, বীরভূম জেলা পরিষদের সভাপধিপতি ছিলেন কাজল। দীর্ঘদিন ধরে নিরাপত্তারক্ষী পেতেন তিনি। আজ, বৃহস্পতিবার দুপুরে হঠাত্‍ সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। কেন? তা স্পষ্ট নয়। কাজল বলেন,  'আমার পরিবারের উপর একাধিক বার হামলা হয়েছে। আমি আমার ১৬ সহযোদ্ধাকে হারিয়েছি। সূচপুরে  ১১ জন ক্ষেতমজুরকে হারিয়েছি। সেই বামফ্রন্টের হার্মাদরা বর্তমানে বোলপুর সংলগ্ন এলাকা ঘোরাফেরা করছে। তারা আমার উপর হামলা করতে পারে, এই নিয়ে দ্বিমতের অবকাশ আছে বলে আমি মনে করি না'।

হাসানে বিধায়ক জানান, 'বিভিন্ন সময়ে বাম সরকার বাংলা থেকে উত্‍খাত করতে গিয়ে, বীরভূম থেকে উত্‍খাত করতে গিয়ে অনেক সংগ্রাম করেছি। আমার বাবা ও দাদাকে হারিয়েছি। সেই চিন্তাভাবনা করে তত্‍কালীন পুলিস প্রশাসন নিরাপত্তা দিয়েছিল'। বস্তুত, বিধানসভায় গিয়ে বিরোধীপক্ষের চিফ হুইপ আখরুজাম্মানকে বিষয়টি দেখার অনুরোধও করেন কাজল শেখ।

আরও পড়ুন:  'রাজনীতি করতে আসেনি, ব্যবসা করতে এসেছিল', ইন্দ্রনীলকে তোপ কল্যাণের

আখরুজাম্মান বলেন, 'প্রতিটি বিধায়কের নিরাপত্তার দায়িত্ব সরকারের। শাসন যদি জাতি-ধর্ম বেছে নিরাপত্তা দেখে, এটা ঠিক নয়। প্রতিটি বিধায়ককে সরকারের তরফে ১ বা ২ জন নিরাপত্তা দেওয়া হয়। নিশ্চিতভাবে খোঁজ খবর নেয়। আমি মনে করি, বিধায়কের নিরাপত্তা দরকার আছে। কী হল না হল, সরকার ব্যাখ্যা দেবে। কিন্তু আমাদের কাস্টোডিয়ান স্পিকার। আমি ওঁকে(কাজল শেখ) স্পিকারের কাছে আবেদন করুন। আমি ওনার সঙ্গে সহমত'।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES