SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হঠাত্ দেড় কিলোমিটার সরে গেল সমুদ্রের জল, তাজপুরে অস্বাভাবিক সৈকত দেখে তাজ্জব স্থানীয়রা

Tajpur Beach: সমুদ্রের জল হঠাত্ করে পিছিয়ে গিয়েছে এমন কথা বলতে পারছেন না অনেকেই। কেউ বলছে দেড়ে কিলোমিটার, কেউ বলছেন তিন কিলোমিটার পিছিয়ে গিয়েছে সমুদ্রের জল

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 13, 2026, 05:17 PM IST | Updated: Oct 13, 2026, 05:24 PM IST
Image Credit: অস্বাভাবিক তাজপুর সৈকত
Join

কিরণ মান্না:তাজপুরে অবাক কাণ্ড। পর্যটক থেকে স্থানীয় মত্সজীবীদের চোখ উঠল কপালে। স্থানীয়দের দাবি, সমুদ্রের জল প্রায় দেড় কিলোমিটার সরে গিয়েছে। জল পিছু হঠে যাওয়ার কারণে বেরিয়ে এসেছে বিস্তীর্ণ বালির চর। এমন আজব ঘটনা আগে কখনও তাঁরা দেখেননি।

কেন এভাবে সরে গেলে সমুদ্রের জল? কোনও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে সাগর? বিশেষজ্ঞরা বলছেন, ভাটা, চন্দ্র-সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ, বাতাসের গতিপ্রকৃতি, বায়ুচাপের পরিবর্তন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে এতটা জল সরে যাওয়াটার প্রকৃত কারণ তারা বলতে পারছেন না।

উল্লেখ্য, সমুদ্রের জল হঠাৎ অস্বাভাবিকভাবে সরে যাওয়াটা কোন দুর্যোগের সংকেত ভাবা হলেও শুধু জল সরে যাওয়া দেখেই আশঙ্কা নিশ্চিত করা যায় না, তবুও সতর্ক থাকা জরুরি। পর্যটক ও স্থানীয়দের সমুদ্রের দিকে না এগিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-ভণ্ড গুরুর নোংরা স্পর্শ: শিষ্যের স্ত্রীর বুকে হাত, মাথায় ইট মেরে খুন শিষ্যকে-- ভয়ংকরকাণ্ডে শ্রীঘরে অভিযুক্ত ও ভণ্ড সাধু

স্থানীয় এক বাসিন্দা বলেন, অবাক কাণ্ড। সমুদ্রের পাড়ে এসে দেখছি জল প্রায় তিন কিলোমিটার সরে গিয়েছে। এমনটা আগে দেখিনি। ওই দেখুন দূরে ঘাট, ওখানে দেকান রয়েছে। আর জল ওই অত দূরে। যারা মাছ ধরছে তারাও অবাক। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES