আর কোনও আশা নেই! নেপালে হড়পা বানে মৃত শর্মিষ্ঠা? তালিকা প্রকাশ সরকারের
নেপালে নিখোঁজ শর্মিষ্ঠা। ২১ অগাস্ট একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমেই একাই নেপালে ঘুরতে যান তিনি। ২৬ অগাস্ট ভয়ংকর হড়পা বানে তছনছ হয়ে যায় নেপাল। তারপর থেকে আর খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কোনও আশা নেই! নেপালে নিখোঁজ ভারতীয় সরকারি তালিকায় শর্মিষ্ঠা রায় ভৌমিকের। পরিবারের বক্তব্য় শোনার পর তালিকায় থাকা ব্যক্তিকে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় দূতাবাসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নেপাল প্রশাসনের কাছে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা হবে। তখন পরিবারের কাছ থেকে আরও কিছু নথি চাওয়া হতে পারে।
আরও পড়ুন: বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের শংসাপত্র পেল না কোচবিহারের সদ্যোজাত
নেপালে নিখোঁজ শর্মিষ্ঠা। ২১ অগাস্ট একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমেই একাই নেপালে ঘুরতে যান তিনি। এরপর ২৫ অগাস্ট শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর। পরের দিন অর্থাত্ ২৬ অগাস্ট ভয়ংকর হড়পা বানে তছনছ হয়ে যায় নেপাল। তারপর থেকে আর খোঁজ নেই শর্মিষ্ঠার। নিখোঁজ ২১৩ ভারতীয়। তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে নেপাল সরকার। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস তরফে তালিকাটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। তাতে ১৭৮ নম্বরে মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, তালিকায় কারও নাম নিয়ে আপত্তি বা কোনও বক্তব্য থাকলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আবার যদি তালিকা থেকে কারও নাম বাদ দিতে বা ঢোকাতে হলেও দূতাবাসকেই বলতে হবে। ৯৭৭ ৯৮৫১৩১৬৮০৭ নম্বরে ফোন বা হোয়াটস্অ্যাপ। চাইলে eoikathmandufloodsupport@gmail.com আইডিতে ইমেল পাঠাতে হবে।
আরও পড়ুন: নির্বাচন কমিশন জানেই না, অথচ SIR-এ নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য তুলছে পুলিস! হাওড়ায় শোরগোল
এদিকে কয়েকদিন আগে ফেসবুকে স্ত্রীর ছবি দিয়ে একটা কার্ড পোস্ট করেছিলেন শুভ্রাংশু। কবে, কখন কোথায় শেষবার দেখা গিয়েছিল স্ত্রী শর্মিষ্ঠাকে ? নেপালে বেডাতে গিয়ে কোন গেস্ট হাউসে উঠেছিলেন? জানিয়েছিলেন তিনি। সঙ্গে ফোন নম্বর গিয়ে আবেদন, 'কোনও তথ্য় থাকলে যোগাযোগ করুন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)