• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /মৃত্যুর আগে তিনবার 'শয়তানে'র দেখা! কেমন ভয়ংকর শয়তান? কণ্ঠস্বর কতটা ভয়াল? চোখের সামনে হাড়হিম নরক?

মৃত্যুর আগে তিনবার 'শয়তানে'র দেখা! কেমন ভয়ংকর শয়তান? কণ্ঠস্বর কতটা ভয়াল? চোখের সামনে হাড়হিম নরক?

Extremely Severe Cyclonic Storm Sidr: পোপ ফ্রান্সিস তাঁর সমগ্র ধর্মীয় জীবনে তিনবার 'শয়তানের দর্শন' পেয়েছেন। এরকমই তিনি লিখেছেন তাঁর ব্যক্তিগত ডায়েরিতে। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এয়ার্সে, তৃতীয়টি চিলি সফরের পরে।

Written BySoumitra Sen
Published: Nov 26, 2026, 18:33 IST|Updated: Nov 26, 2026, 18:46 IST
joinshare
মৃত্যুর আগে তিনবার 'শয়তানে'র দেখা! কেমন ভয়ংকর শয়তান? কণ্ঠস্বর কতটা ভয়াল? চোখের সামনে হাড়হিম নরক?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মৃত্যুর আগে তিনবার 'শয়তানে'র দেখা! কেমন ভয়ংকর শয়তান? কণ্ঠস্বর কতটা ভয়াল? চোখের সামনে হাড়হিম নরক?

মৃত্যুর আগে তিনবার 'শয়তানে'র দেখা! কেমন ভয়ংকর শয়তান? কণ্ঠস্বর কতটা ভয়াল? চোখের সামনে হাড়হিম নরক?

2

কলকাতায় এবার ২৫০ কিমি লম্বা রিং রোড! কেমন হবে সেই রাস্তা? সুবিধা-ইবা কী?

3

শ্বাসকষ্ট থেকে বুকে ব্যথা: হার্টের সমস্যার কোন লক্ষণগুলো এড়াবেন না? জানালেন ডাঃ রমন রাজ

4

ঋতব্রত তৃণমূল আর NCPI এবার একসঙ্গে? মুখ খুললেন রচনা, কী বললেন সাংসদ?

5

'৩৫ হাজার কোটি টাকার কাজ চলছে, ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা', কোলঘাটে 'কল্পতরু' গডকরী

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশ্চর্য! এত উচ্চ আধ্য়াত্মিক শক্তির অধিকারী তিনি, সেই পোপ ফ্রান্সিসও শয়তানের দেখা পেয়েছেন। নরক পর্যন্ত দর্শন করেছেন। সম্প্রতি জানা গিয়েছে, পোপ ফ্রান্সিস তাঁর ধর্মীয় জীবনে তিনবার 'শয়তানের দর্শন' পেয়েছেন। ব্যক্তিগত ডায়েরিতে তিনি তা লিখেওছেন। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এয়ার্সে, তৃতীয়টি ঘটে চিলি সফরের পরে। ভ্যাটিকান মঙ্গলবার ডায়েরির এই  অংশটি প্রকাশ করেছে। ফ্রান্সিস ডায়েরিতে আরও লিখেছেন, ধর্মযাজকদের যৌন নির্যাতন কেলেঙ্কারির প্রকৃত ভয়াবহতা বুঝতে পেরে তিনি যেন 'নরকের দরজা' দেখেছিলেন!

আরও পড়ুন: এবার মহাকাশেই নিউক্লিয়ার বিস্ফোরণ? রাশিয়ার 

আরও পড়ুন: ভরদুপুরেই গাঢ় আঁধার! শুরু সুদীর্ঘ অন্ধকারের স্পেল! 

শয়তানের দর্শনে

ফ্রান্সিস ২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে লিখেছেন, ‘রোমে ফেরার কয়েক দিন পর আমি একটি বৈঠকে ছিলাম। আমি তাঁকে দেখলাম এবং তাঁর কণ্ঠে বিজয়ের সুর শুনলাম। শয়তান বলল, 'আমি যা চেয়েছিলাম, তার সবই পেয়ে গেছি!' ফ্রান্সিস আরও লিখেছেন, আগের দু'বার শয়তানের দর্শনে শয়তানের চোখ যেমন তিনি ভুলতে পারেননি, তেমনই সেই কণ্ঠস্বরের তীব্র কর্কশতাও ভুলতে পারেননি। এখনও তা মনে আছে তাঁর।

চিলি সফরে

পোপ ফ্রান্সিস ২০১৮ সালে চিলি সফরে গিয়ে চিলির সবচেয়ে কুখ্যাত যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ আনা ভুক্তভোগীদের বক্তব্যকে অবিশ্বাস করেন। দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকেরা পোপকে এ বিষয়ে কঠিন প্রশ্নের মুখে ফেলেন। ফ্রান্সিস এরপর তদন্তের নির্দেশ দেন। তিনি বুঝতে পারেন, ভুক্তভোগীরা ঠিকই বলেছিলেন, বরং চিলির চার্চের নেতারাই তাঁকে ভুল তথ্য দিয়েছিলেন। পোপ ফ্রান্সিস ২০১৮ সালের ৭ জুন লিখেছেন, চিলির কেলেঙ্কারিতে তিনি 'নরকের দরজা' দেখেছেন। তিনি পরে আরও জানান, এ ঘটনা চার্চের জন্য কী ভয়াবহ লজ্জা ও অমঙ্গল বয়ে এনেছে!

ডায়েরি ও বই

'দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস' বইটি বিশ্বের বিভিন্ন ভাষায় ফ্রান্সিসের মন ও হৃদয়ের একান্ত ব্যক্তিগত দিকগুলি সামনে এনেছে। বইটিতে তাঁর গভীর ভয়, সংশয়, স্বপ্ন ও প্রলোভনের কথা উঠে এসেছে। তিনি নিজের কঠোর সমালোচক।  নিজেকে মূল্যহীন মনে করার অনুভূতি ও লজ্জাবোধের কথাও লিখেছেন তিনি। তবে তিনি গভীর হতাশার মধ্যেও ঈশ্বরে অগাধ আস্থা রেখেছেন।

২০১৩, ২০২১ ও ২০২২ সাল

ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে তাঁর প্রথম সাক্ষাৎকারেও ক্ষমতার 'স্বৈরাচারী' ব্যবহারের প্রবণতা স্বীকার করেছিলেন। বিষয়টি নিয়ে সমালোচকেরাও প্রায়ই তাঁকে দোষারোপ করতেন। ফ্রান্সিসের ক্ষেত্রে এই প্রলোভনের অর্থ ছিল, তিনি একাই সবার সব সমস্যার সমাধান করতে পারবেন এমন একটা ধারণায় আটকে পড়া এবং নিজেকে ঈশ্বরের মতো ভাবা।

আধ্যাত্মিক সংকট

ফ্রান্সিসের মূল আধ্যাত্মিক সংকট শুরু হয়েছিল ২০২১ সালের ২৪ জানুয়ারি। ভ্যাটিকান আগের দিন জানিয়েছিল, অসুস্থতার কারণে পোপ কয়েকটি অনুষ্ঠান বাতিল করছেন। ভ্যাটিকানে ২০২১ সালের জানুয়ারিতে বড় ধরনের আর্থিক তদন্ত চলছিল। ফ্রান্সিস এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে একসময়ের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল অ্যাঞ্জেলো বেচ্চিউকে বরখাস্ত করেছিলেন।

ঈশ্বরের করুণা

তবে পোপ ফ্রান্সিস ২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে ঈশ্বরের করুণার উপর নিজেকে পুরোপুরি সঁপে দিয়ে এই সংকট কাটিয়ে ওঠেন। তিনি উপলব্ধি করেন, ২০২১ সালের ২৪ জানুয়ারির ওই ঘটনা ছিল তাঁর ভিতরে জমে থাকা অন্ধকার কাটিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা।

সবচেয়ে গোপন ভাবনাগুলি

জানা গিয়েছে, ফ্রান্সিস তাঁর সবচেয়ে গোপন ভাবনাগুলি দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লিখতেন, যেগুলো বইয়ে প্রকাশ করা হয়নি। বর্তমান পোপ চতুর্দশ লিও সম্পর্কে ফ্রান্সিসের প্রশংসামূলক মন্তব্য পাওয়া যায়। ফ্রান্সিস তাঁকে একজন মহান ধর্মযাজক, উদার মিশনারি ও নিষ্কলঙ্ক মানুষ বলে উল্লেখ করেছেন। ফ্রান্সিস ২০২৫ সালের ২১ এপ্রিল মারা যান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
World News