SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'নেতাদের আচার ব্যবহার দেখে...', ভোটের পর নন্দীগ্রামে গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: 'নন্দীগ্রামে ঐতিহাসিক জয় এসেছে। হাসিরাথি রথ জিতেছেন সর্বোচ্চ ভোটে। আপনাদের সেবিকা হিসেবে কাজ করবেন। আমার যে বিধায়ক কার্যালয়গুলি ছিল, যে পরিষেবা প্রদান করতাম, সব কিছু অক্ষুন্ন থাকবে'।

Written By Tanumoy Ghosal
Published: Oct 11, 2026, 08:25 PM IST | Updated: Oct 11, 2026, 08:31 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নন্দীগ্রামে গেরুয়া-ঝড়। উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে  দল সংগঠক, সর্বোপরি মানুষকে নিয়ে চলবেন। ঔদ্ধত্য, অহংকার, চাল-চলন এবং নির্বাচিত পঞ্চায়েত নেতাদের আচার ব্যবহার দেখে কেউ যাতে আগামীদিনে বলতে না পারে যে, আপনারাও জাহাজ বাড়ি তৈরি করেছেন। জনগণকে দেখবেন এবং কর্মীদের স্বার্থ দেখবেন।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রীর ডেডলাইন শেষেও পোস্ট 'সংশোধন' নয়! 'ওরা যা করবে, তারজন্য আমি প্রস্তুত', অনড় বিকাশরঞ্জন

দেবীপক্ষে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী। রেয়াপাড়ায় শহিদ ও আহত পরিবারগুলিকে সম্মাননা জ্ঞাপন এবং অর্ঘ্য প্রদান অনুষ্ঠান। মুখ্য়মন্ত্রী বলেন, 'নন্দীগ্রামে ঐতিহাসিক জয় এসেছে। হাসিরাথি রথ জিতেছেন সর্বোচ্চ ভোটে। আপনাদের সেবিকা হিসেবে কাজ করবেন। আমার যে বিধায়ক কার্যালয়গুলি ছিল, যে পরিষেবা প্রদান করতাম, সব কিছু অক্ষুন্ন থাকবে'।

আগামীদিনে নন্দীগ্রামের উন্নয়নে রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, 'নন্দীগ্রামে দ্রুত রেললাইন কার্যকর করা।  প্রথম পর্যায়ে হলদিয়া-নন্দীগ্রাম সেতু নির্মাণ, তেরোপেটিয়া-নন্দীগ্রাম সংযোগকরণ, দ্রুত ওড়িশা কোস্ট ক্যানাল সংস্কার।  নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে  সমস্ত ধরণের চিকিত্‍সার সুযোগ বৃদ্ধি করা, রেয়াপাড়া BPLC-র উন্নত করা, মহেশপুর ও আমডাঙায় হাসপাতালে বেড, ডাক্তার বাড়ানো। নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জন ঔষুধি কেন্দ্রে চালু করা,  নন্দীগ্রামে ১৭ হাজার পরিবারকে দ্রুত আবাস প্রকল্পে বাড়ি দেওয়া। ১৭ গ্রাম পঞ্চায়েতে জবকার্ড হোল্ডার ১০০ দিনের কাজ দ্রুত দেওয়ার ব্যবস্থা করা, ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণ যোজনার সুযোগ পাচ্ছেন । আরও যে কয়েক হাজার অপেক্ষা করছেন, দ্রুত তাদের অন্নাপূর্ণা যোজনায় যুক্ত করা,পরিয়ায়ী শ্রমিকদের পর্যায়ক্রমে ফিরিয়ে এনে, শিক্ষিত বেকারদের উপযুক্ত কর্মসংস্থান, সাথে কাজ জানা লোকেদের MSME-র মাধ্যমে তাঁদের বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা'।

আরও পড়ুন:  জেলেদের জালে উঠে এসেছিল অদ্ভুত দর্শন এক পাথর! এই কি সেই অষ্টাদশভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী?

মুখ্যমন্ত্রী বলেন, 'প্রত্যেকটি কাজ প্রত্যেকটি এলাকা বেছে, আমার যা প্রতিশ্রুতি বা সংকল্প ছিল, সেটা করব। হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে এখনও গ্রামের রাস্তা বাকি আছে, ঢালাই কংক্রিটের রাস্তা তৈরি করা। যত কাঠের সেতু রয়েছে, তাকে পর্যায়ক্রমে পাকা সেতুতে পরিণত করা। যত ICDS সেন্টার ভাড়াতে চলে, তার  স্থায়ী বাড়ি নির্মাণ করা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজ পূরণ করর, আপনাদের কথা দিতে পারি'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES