• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'চন্দ্রনাথকে ছাড়া সবই...', রেকর্ড মার্জিনে জিতেও আক্ষেপ সন্তানহারা হাসিরানির

'চন্দ্রনাথকে ছাড়া সবই...', রেকর্ড মার্জিনে জিতেও আক্ষেপ সন্তানহারা হাসিরানির

Nandigram bypoll results: 'আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে, খুবই ব্যস্ত মানুষ, কথা বলব। মেসেজ করেছেন। আসবেন নন্দীগ্রাম। তারমধ্য়ে যদি বিধানসভায় যাই, দেখা করব'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 09, 2026, 10:26 PM IST|Updated: Oct 09, 2026, 11:11 PM IST
joinshare
'চন্দ্রনাথকে ছাড়া সবই...', রেকর্ড মার্জিনে জিতেও আক্ষেপ সন্তানহারা হাসিরানির

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশামতোই উপনির্বাচনে নন্দীগ্রামে গেরুয়া-ঝড়। রেকর্ড মার্জিন জিতলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। বললেন, আজকে এত আনন্দ, এত উত্‍সাহ চন্দ্রনাথকে ছাড়া বৃথা মনে হচ্ছে। বিচারের জন্য লড়াই করছেন মুখ্যমন্ত্রী। তিনি চন্দ্রকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন। মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ আস্থা আছে'।

আরও পড়ুন:  'মুসলিমরা আমাদের মধ্যে নতুন বন্ধু খুঁজে পেয়েছে!' রেজিনগর-নন্দীগ্রামে পদ্মঝড়ের পর বড় দাবি শুভেন্দুর

নন্দীগ্রামে রেকর্ড মার্জিন

এদিন গণনার শুরু থেকেই নন্দীগ্রামে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। এরপর সময় যত গড়িয়েছে ব্যবধান তত বেড়েছে। হাসিরানি বলেন, 'টার্গেট ছিল ১ লক্ষ ১০।  আমাদের নেতৃত্ব সংগঠন সবাই মিলে সেটাকে ১ লক্ষ প্রায় ২৩-এ নিয়ে গিয়েছে'। তাঁর কথায়, কিছুটা সংখ্যালঘু ভোট আমাদের পক্ষে এসেছে। হয়তো সবাই এখনও বুঝতে পারেননি মুখ্য়মন্ত্রীর বার্তাটা। পরবর্তীকালে সবাই আসবে। আমরা সবার জন্য উন্নয়নের মোদীজির যে সবকা সাথ, সবকা বিকাশ, তাঁর নীতিতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু অনুপ্রাণিত। সবাইকে নিয়ে চলার চেষ্টা করব'।

আরও পড়ুন:  হুমায়ুনগড়ে বড় ধাক্কা! রেজিনগরে পদ্মঝড়, ৭৫ হাজারেরও বেশি ভোটে জয় বিজেপির; মুছে গেল তৃণমূল

'নন্দীগ্রামের গণতন্ত্র'

২০১৫ সালে তত্‍কালীন তৃণমূল প্রার্থী শুভেন্দু রেকর্ড ভেঙে দিয়েছেন হাসিরানী। এমনকী, চলতি বছরে বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে যে মার্জিনে জিতেছিলেন শুভেন্দু, সেই মার্জিনও টপকে গিয়েছেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী। রহস্যটা কী? হাসিরানি বলেন, '২০২৬ ছিল তৃণমূল সরকারের নিয়ন্ত্রণে ভোট। তৃণমূল সরকার তখন অত্যাচার অবিচার! এখানে নৃশংসভাবে রক্তের বিনিময়ে নির্বাচন হয়েছে। কিন্তু ২০২৬ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে, সুশাসন আসার পরে, রাম রাজ্য়ত্ব প্রতিষ্ঠার পর, ৯ মে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তারপরেই আমরা দেখেছি, এই যে নির্বাচন রক্তপাতহীন নির্বাচন, কোনও মায়ের কোল খালি হয়নি। এই নির্বাচনে বোমা-বন্দুকের আওয়াজ পাওয়া যায়নি। একেই বলে নন্দীগ্রামের গণতন্ত্র'। জানান, 'আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে, খুবই ব্যস্ত মানুষ, কথা বলব। মেসেজ করেছেন। আসবেন নন্দীগ্রাম। তারমধ্য়ে যদি বিধানসভায় যাই, দেখা করব'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Nandigram Bypoll