SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

গঙ্গায় মাছ ধরতে নেমে আর ফিরলেন না যুবক, বিসর্জনের মনখারাপ বদলে গেল শোকে

Nadia: সন্ধেয় মাছ ধরতে নেমেছিলেন অমর বিশ্বাস। কিন্তু রাত বাড়ার পরও ফিরলেন না

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 22, 2026, 02:17 PM IST | Updated: Oct 22, 2026, 02:20 PM IST
Image Credit: নদিয়া
Join

বিশ্বজিত্ মিত্র: বিসর্জনের দিন মাছ ধরতে গিয়ে আর ফিরলেন না যুবক। শান্তিপুরে ভাগীরথী নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে গেলেন ৩৫ বছরের যুবক। তাঁর খোজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম অমর বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ শান্তিপুরের বেলঘড়িয়া টু পাশ দেবতা মন্দির ঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে মাছ ধরতে নামেন অমর বিশ্বাস। নদী থেকে আর উঠে আসতে পারেননি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস এবং শুরু হয় নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের কোনও সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারের জন্য তল্লাশি চলছে।

আরও পড়ুন-মৌখালি ব্রিজে বিজেপি নেতার ওপর হামলা, ৬০ ঊর্ধ্ব বাবাকে ফেলে মারার অভিযোগ

অন্যদিকে, এই ঘটনার জেরে ওই এলাকার দুর্গাপ্রতিমার বিসর্জন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধার করার জন্য প্রশাসনের তরফে তল্লাশি চালানো হচ্ছে। তাঁর সন্ধান পাওয়ার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গঙ্গায়। মৃত্যু হয় ১৩ শিশুর। বিহারের বৈশালী জেলায় রাঘোপুরে নিমন্ত্রণ বাড়ি থেকে গঙ্গা পার হয়ে ফিরছিলেন নৌকোয়। সেই নৌকো মাঝ গঙ্গায় ডুবে য়ায়। তলিয়ে যান সবাই। মৃত্যু হয় ১৩ জনের। এদের এধিকাংশই শিশু। ওই ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES