SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! পঞ্চমী থেকে সপ্তমী মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

Bengal Weather Update: সোমবার মহাষ্টমী থেকে আবার শুষ্ক আবহাওয়া। কাল শুক্র ও পরশু শনিবার দুয়েক জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 15, 2026, 07:59 AM IST | Updated: Oct 15, 2026, 08:03 AM IST
Image Credit: আবহাওয়া
Join

অয়ন ঘোষাল: আজ বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার থেকে শুষ্ক আদর্শ অনুকূল পুজোর আবহাওয়া।

উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া।  শুক্রবার ষষ্ঠী ও শনিবার প্রথম সপ্তমীর দিন উপরের দুই-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তারপর উত্তরেও মনোরম আবহাওয়া। অষ্টমী, নবমী, দশমী দার্জিলিংয়ের সৌভাগ্যবান পর্যটকরা ঘুমন্ত বুদ্ধ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে ভিউ দেখতে পারেন।

বঙ্গোপসাগরে কোমোরিন এলাকায় ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের অবস্থান। এর থেকে নিম্নচাপ তৈরির সামান্য আশঙ্কা রয়েছে।

বাংলার অধিকাংশ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। অসমের ধুবরি থেকে কলকাতার উপর দিয়ে বর্ষা বিদায় রেখা। এই রেখা আরেকটু পূর্ব দিকে সরে গেলে উত্তরবঙ্গ থেকেও আনুষ্ঠানিক ভাবে কাল পরশুর মধ্যে বর্ষা বিদায় নেবে।

দক্ষিণবঙ্গ

বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবারেও সকালের প্রথম ৩ -৪ ঘণ্টায় উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আরও পড়ুন-দেশভাগের বেদনায় মায়ের কাছে প্রার্থনাই রূপ পেল আজকের পুজোয়! একযোগে অঞ্জলি, ভোগ, সন্ধ্যারতিই ঐতিহ্য

সোমবার মহাষ্টমী থেকে আবার শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নগণ্য।  ক্রমশ তাপমাত্রা কমবে। অষ্টমীর থেকে পশ্চিমের জেলায় জেলায় হেমন্তের আবহাওয়া। ভোরের দিকে ফাঁকা এলাকায় হালকা কুয়াশা। ত্বকে সামান্য টান ধরবে। বাতাসে ফিরবে হিমের হালকা পরশ এবং শিরশিরানি ভাব।

উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার পর্যন্ত শুকনো আবহাওয়া। কাল শুক্র ও পরশু শনিবার দুয়েক জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভবনা। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পরিষ্কার আকাশ। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা।

ঘূর্ণাবর্তের পরোক্ষ প্রভাবে কলকাতায় আজ থেকে শনিবারের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি। এরমধ্যে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES