২৫ ফুটের মা লক্ষ্মীর সঙ্গে ২৫ ফুটের মা অন্নপূর্ণাও! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার চাঁদায় অভিনব কোজাগরী
Kojagari Lakshmi Puja 2026: ২৫ ফুটের মা লক্ষ্মী, ২৫ ফুটের মা অন্নপূর্ণা! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার চাঁদায় পুজো। এবছর দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে বীরভূমের সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরের আদিরেপাড়া বিধান স্মৃতি সঙ্ঘ ক্লাবের লক্ষ্মীপুজো।
প্রসেনজিৎ মালাকার: ২৫ ফুটের দুই দেবীমূর্তি-- মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা! দুটিই ২৫ ফুটের। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় অভিনব এই লক্ষ্মী পুজো নজর কাড়ছে বীরভূমের পুরন্দরপুরে।
২৫ ফুটের মা লক্ষ্মী, ২৫ ফুটের মা অন্নপূর্ণা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার চাঁদা-- এই তিন আকর্ষণকে সামনে রেখেই এ বছর দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরের আদিরেপাড়া বিধান স্মৃতি সঙ্ঘ ক্লাবের এই লক্ষ্মীপুজো।
'অন্নপূর্ণার চরণে চপলা'
গত কয়েক বছর ধরেই বিশালাকার লক্ষ্মী প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই ক্লাব। তবে এ বছর 'অন্নপূর্ণার চরণে চপলা' পৌরাণিক ভাবনাকে ফুটিয়ে তুলতে ২৫ ফুট উচ্চতার লক্ষ্মী প্রতিমার পাশাপাশি তৈরি করা হচ্ছে আরও একটি ২৫ ফুটের মা অন্নপূর্ণার প্রতিমা। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার চাঁদা দেওয়ার বিষয়টিও এবারের পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: প্রায় ১৩০ বছর আগে কোজাগরী লক্ষ্মীপুজোর
অন্নপূর্ণার কাছে লক্ষ্মীর প্রার্থনা
এ-পুজোর উদ্যোক্তাদের কথায়, পৌরাণিক আখ্যান অনুযায়ী, মা লক্ষ্মীর পাতালে গমনের ফলে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিলে জীবকুলকে রক্ষা করতে মা অন্নপূর্ণার কাছে অন্ন প্রার্থনা করেন লক্ষ্মী। সেই অন্নদানের মধ্য দিয়েই পৃথিবী ফের শস্যশ্যামলা হয়ে ওঠে। এই কাহিনিকেই মণ্ডপে তুলে ধরছেন তাঁরা।
দর্শনার্থীদের ঢল
চলতি বছরে ৩৯ বছরে পা দিল এই পুজো। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের হাত ধরে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। বিশালাকার দুই দেবীমূর্তি দেখতে এবারও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
'কোজাগরী লক্ষ্মী' কী?
'কোজাগরী' শব্দটি এসেছে 'কোজাগর' থেকে। 'কোজাগর' শব্দের অর্থ-- 'কে জেগে আছো?' লোকবিশ্বাস, শারদপূর্ণিমার লক্ষ্মীপুজোর এই বিশেষ রাতে ধনদেবী মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন। ঘরে ঘরে ঘুরে তিনি দেখেন, কে কে জেগে রয়েছে এ রাতে। প্রতিটি বাঙালির ঘরে নারকেল নাড়ু, মুড়ি, খই আর আলপনার হাঁড়ি নিয়ে শুরু হয়ে গেছে জোর তোড়জোড়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)