অয়ন ঘোষাল: শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। ভোরের দিকে শিরশিরানি ভাব। সকালে হালকা কুয়াশা ফাঁকা জায়গায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে সামান্য বেশি। কোথাও বৃষ্টির আগাম পূর্বাভাস নেই। আঞ্চলিক মেঘ পুঞ্জ থেকে অল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে নাও কাস্ট অ্যালার্ট দেবে আবহাওয়া দফতর। প্রায় একই আবহাওয়া উত্তরবঙ্গে।
কাল তৃতীয়া
কাল মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে আন্দামান সাগরে। নিম্নচাপ তৈরি হলে এর অভিমুখ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে হবে বলেই জানিয়েছে মৌসম ভবন। তবে উত্তর এবং দক্ষিণবঙ্গে কাল শুষ্ক আবহাওয়া। মনোরম পরিবেশে ঠাকুর দেখা যাবে।
বুধবার চতুর্থী
হাওয়া বদল। মেঘমুক্ত আকাশ প্রথমে আংশিক এবং বিকেলের পর সম্পূর্ণ মেঘলা আকাশে পরিণত হবে। উপকূলের দুই একটি জেলায় দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে অল্প সময়ের হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
বৃহস্পতিবার পঞ্চমী
বৃহস্পতিবার থেকে মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উপকূল লাগোয়া জেলা এবং ওড়িশা লাগোয়া জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে।
শুক্রবার ষষ্ঠী
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনায়। দিনের বিভিন্ন সময় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। চ্ছেদ পড়তে পারে ঠাকুর দেখায়। তবে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকছে না।
শনিবার সপ্তমী (১)
সকালের দিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে খুব অল্প সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টি। বিকেলের পর বাতাসের জলীয় বাষ্প কমে গিয়ে অত্যন্ত মনোরম পুজো উপভোগ করার আবহাওয়া।
রবিবার সপ্তমী (২)
আদর্শ পুজোর আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভোরের দিকে হালকা কুয়াশা। শিরশিরানি ভাব। রাতের তাপমাত্রা সামান্য কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের ঘরে নেমে আসতে পারে।
সোমবার অষ্টমী
আর কোনও সতর্কতা নেই। নেই বৃষ্টির পূর্বাভাস। ওইদিন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে।
মঙ্গল এবং বুধবার নবমী, দশমী
কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। শরতের আদর্শ আবহাওয়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)