SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

লক্ষ্মীপুজোর বাজারেও ভিড় নেই, শূন্য সাপ্তাহিক হাট! কেনাকাটায় ব্যস্ত হাতেগোনা কিছু মানুষ, হতাশ বিক্রেতারা

Kojagari Lakshmi Puja 2026: লক্ষ্মীপুজোর হাটে ভিড় নেই! সাপ্তাহিক হাটে কেনাকাটায় ব্যস্ত সামান্য কিছু মানুষ। লক্ষ্মীপুজো থাকলেও জমল না সাপ্তাহিক হাট। বিশেষ করে আজ, রবিবার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় সকাল থেকেই বাজারহাটে ক্রেতাদের ভালো ভিড় হবে বলে মনে করা গিয়েছিল। কিন্তু কোথায় কী? সব দোকানই যে ফাঁকা!

Written By Soumitra Sen
Published: Oct 25, 2026, 05:33 PM IST | Updated: Oct 25, 2026, 05:40 PM IST
Join

অরূপ বসাক: লক্ষ্মীপুজোর হাটে ভিড় নেই! সাপ্তাহিক হাটে কেনাকাটায় ব্যস্ত সামান্য কিছু মানুষ। এ ছবি মালবাজার মহকুমায়। তিথি অনুযায়ী আজ রবিবার ও আগামী কাল সোমবার-- এই দুদিনই লক্ষ্মীপুজো। কিন্তু সেই পুজোকে কেন্দ্র করে সেরকম জমল না মালবাজার মহকুমার বিভিন্ন বাজার ও সাপ্তাহিক হাট। বিশেষ করে আজ, রবিবার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় সকাল থেকেই বাজারহাটে ক্রেতাদের ভালো ভিড় হবে বলে মনে করা গিয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের সেই প্রত্যাশায় জল ঢেলে দিল বাস্তব পরিস্থিতি। তেমন কেনাকাটা নেই হাটগুলিতে। ফলমূল থেকে শুরু করে শাকসবজি, পুজোর সামগ্রী-- সব দোকানই ফাঁকা।

সাপ্তাহিক হাট

সাধারণত সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক হাটে ভিড় বেশি হয়। কেননা বেশ কিছু জিনিস তুলনামূলক কম দামে পাওয়া যায় এই সাপ্তাহিক হাটে। তাই কোনও পুজো-পরব থাকলে স্থানীয় মানুষ তাঁদের কেনাকাটার জন্য সাধারণত রবিবারের হাটকেই বেছে নেন। যেমন তাঁরা নেবেন আজ, রবিবার লক্ষ্মীপুজোর কেনাকাটার জন্যও-- অন্তত তেমনই অনুমান ছিল সংশ্লিষ্ট মহলে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় কপাল খুলছে ৪ রাশির! ধনদাত্রীর অপার কৃপায় এঁদের সংসারে উপচে পড়বে অঢেল ঐশ্বর্য

ব্যবসায়ীদের দাবি

কিন্তু আজ, রবিবার সেটা ঘটল না। শুধু যে পুজোর প্রয়োজনীয় সামগ্রী কেনার দোকানেই ভিড় নেই, তা-ই নয়; পাশাপাশি সাধারণ ফলমূল বা সবজির দোকানগুলিতেও তুলনায়মূলক ভাবে ভিড় অনেক কম। সকাল থেকেই হাটগুলি ফাঁকাই রয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

আরও পড়ুন: ২৫ ফুটের মা লক্ষ্মীর সঙ্গে ২৫ ফুটের মা অন্নপূর্ণাও! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার চাঁদায় অভিনব কোজাগরী

ক্রেতা-বিক্রেতার চাপানউতোর

কেন? পুজোর মরশুমে বিভিন্ন জিনিসের দাম কিছুটা বেড়েছে বলেই দাবি ক্রেতাদের। তাঁদের বক্তব্য, উৎসবের সময় বাজারে কেনাকাটা করতে গিয়ে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে তাঁদের। অন্য দিকে, বিক্রেতাদের দাবি, পাইকারি ব্যবসায়ী বা মহাজনদের কাছ থেকে বেশি দামে জিনিসপত্র কিনতে হচ্ছে। সেই কারণেই খুচরো বাজারে কিছু জিনিসের দাম সামান্য বেশি রাখতে হচ্ছে তাঁদের।

লক্ষ্মীপুজো

এদিকে, লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে হাটগুলিতে মা লক্ষ্মীর প্রতিমা কেনার জন্যও মানুষের ভিড় দেখা যায়। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত ছিলেন বহু মানুষ। সব মিলিয়ে লক্ষ্মীপুজোকে ঘিরে মালবাজার মহকুমার বিভিন্ন সাপ্তাহিক হাটে এদিন ছিল উৎসবের আমেজ।  এরই পাশাপাশি বেলা বাড়তেই ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে মা লক্ষীর পুজো আরাধনা। চলছে ভোগের আয়োজন। ব্যস্ত বাড়ির মহিলারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES