• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /লক্ষ্মীপুজোয় কপাল খুলছে ৪ রাশির! ধনদাত্রীর অপার কৃপায় এঁদের সংসারে উপচে পড়বে অঢেল ঐশ্বর্য

লক্ষ্মীপুজোয় কপাল খুলছে ৪ রাশির! ধনদাত্রীর অপার কৃপায় এঁদের সংসারে উপচে পড়বে অঢেল ঐশ্বর্য

Written BySoumitra Sen
Published: Oct 22, 2026, 07:18 PM IST|Updated: Oct 25, 2026, 02:03 PM IST
joinshare
Kojagari Lakshmi Puja Lucky Zodiacs 2026: লক্ষ্মীপুজোয় কপাল খুলছে ৪ রাশির! পুজোর আমেজ কাটতে না কাটতেই ঘরে ঘরে লক্ষ্মী-আরাধনা। এ বছর কবে লক্ষ্মীপুজো, লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত কখন-- এসব তো জানবেনই। কিন্তু জানেন কি, কারা কারা বিপুল সৌভাগ্যের মুখ দেখবেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমরা সকলেই জানি, দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতেই ঘরে ঘরে শুরু হয়ে যাবে মা লক্ষ্মীর আরাধনা। লক্ষ্মীদেবীকে আহ্বান জানানোর মহা প্রস্তুতি চলবে যেখান-যেখানে দুর্গাপুজো হয়েছে সব জায়গাতেই-- বারোয়ারি থেকে বনেদি বাড়ি। জানেন কি এ বছর কবে লক্ষ্মীপুজো? লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত জানেন? লক্ষ্মীপুজোর নিশীথকাল কখন?
 

কোজাগরী পূর্ণিমার রাতে1/6

কোজাগরী পূর্ণিমার রাতে

কথিত রয়েছে, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী না কি জগৎ পরিক্রমায় বেরন। তিনি দেখেন, কেউ সারারাত জেগে আছেন কি না। বিশ্বাস, ওইদিন রাতে যে ব্যক্তি জেগে থাকেন, তাঁকে মা লক্ষ্মী অঢেল ধনসম্পত্তি দান করেন। কবে এই পুজো?
কোজাগরী লক্ষ্মী পুজো2/6

কোজাগরী লক্ষ্মী পুজো

জানা গিয়েছে, কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ কার্তিক, ২৫ অক্টোবর, রবিবার। লক্ষ্মী পুজোর সময়কাল ৭ কার্তিক (২৫ অক্টোবর) ১০.৫৯ মিনিট থেকে ৮ কার্তিক (২৬ অক্টোবর) সকাল ৯.৫০ মিনিট পর্যন্ত থাকছে। পঞ্জিকামতে পুজো সমাপনের সেরা সময় প্রদোষকাল। কখন এই প্রদোষকাল? সন্ধ্যা ৫টা ০১ মিনিট থেকে রাত্রি ৩টা ৩৭ মধ্যে। এই সময়ের মধ্যেই শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মী পূজা এবং শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত সম্পন্নের নির্দেশ রয়েছে।
মিথুন রাশি3/6

মিথুন রাশি

এই লক্ষ্মীপুজোর আবহে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন এঁরা। এঁদের পদোন্নতিও হতে পারে। সবচেয়ে বড় কথা, এঁদের বিপুল আর্থিক উন্নতি হবে। দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ হয়ে যেতে পারে।
তুলা রাশি4/6

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও সময়টা ভালো। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে ভালো সময়। অর্থাগম হতে পারে। বিনিয়োগের জন্য সময়টি শুভ।
বৃশ্চিক রাশি5/6

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে আসবে বিরাট বদল। প্রায় মোড়-ঘোরা পরিবর্তন আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়বেন এঁরা।
কুম্ভ রাশি6/6

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্যও সময়টি শুভ। আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। পেশাগত ক্ষেত্রে নয়া অ্যাচিভমেন্ট ঘটতে চলেছে। কর্মক্ষেত্রে পদোন্নতিযোগ। বেতনবৃদ্ধি। সঞ্চয়বৃদ্ধি। বিনিয়োগের জন্য দারুণ সময়। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
TAGS:
Lakshmi Puja

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

2

কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড! আতশবাজির প্রদর্শনীর মাঝেই.. তুমুল আতঙ্ক

3

'বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখও সেরে যায়'! কালীপুজোয় বিতর্কে পাপিয়া

4

উত্তর প্রদেশ বিধানসভা ভোটে এনডিএ পাবে কত আসন, জেনে নিন যোগীর ভবিষ্যদ্বাণী

5

নিম গাছকে বেনারসি-গহনায় সাজিয়ে কালী রূপে পুজো করা হয়, ৩০০ বছর ধরে চলে আসছে 'ঝুপো মা'-র আরাধনা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.