রঘুডাকাতের হাতে প্রায় ৭৫০ বছর আগে শুরু এই কালীপুজো! এখানে মিশেছে শক্তিসাধনা আর বিপ্লবের সুর
Kali Puja 2026: বাঁকুড়ার বড় কালীতলা মন্দির ও 'বিপ্লবী' বাড়ির কালীপুজো শুরু হয়েছিল রঘু ডাকাতের হাত ধরে প্রায় ৭৫০ বছর আগে। এই মন্দিরের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যক্ষ যোগাযোগের সন্ধান মেলে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের গীতাপাঠ, শক্তি সাধনা আর বিপ্লবী মন্ত্রে দীক্ষা নেওয়ার কাজও হত বলে শোনা যায়।
মৃত্যুঞ্জয় দাস: বাঁকুড়ার বড় কালীতলা মন্দির ও ‘বিপ্লবী’ বাড়ির কালীপুজো শুরু হয়েছিল রঘু ডাকাতের হাত ধরে প্রায় ৭৫০ বছর আগে। এই মন্দিরের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যক্ষ যোগাযোগের সন্ধান মেলে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের গীতাপাঠ, শক্তি সাধনা আর বিপ্লবী মন্ত্রে দীক্ষা নেওয়ার কাজও হত বলে শোনা যায়।
আরও পড়ুন: অলৌকিক বুড়া কালী! আত্রেয়ীতীরে পড়েছিল প্রস্তরনির্মিত দেবীমূর্তি, স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা
তান্ত্রিকমতে পুজো
এই মন্দিরে বংশানুক্রমে পুজো করে আসছেন শহরের চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরাই। বর্তমান পুরোহিত ভৈরবনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বড় কালী ইতিহাস বলতে তান্ত্রিক মতে পুজো আরম্ভ হয়। আমার পিতামহর মুখে শুনে আসছি রঘু ডাকাত এই পুজোটি শুরু করে। তার পর আমাদের বংশ পরম্পরা পুজো করে আসছি। 'আলিপুর বোমা মামলায় দণ্ডিত ও সাজাপ্রাপ্ত অধিকাংশ বিপ্লবীই কালীতলার কালীমন্দিরে কালী মূর্তির সামনে, গীতা পাঠ মন্ত্র পাঠ বিপ্লবী মন্ত্রে দীক্ষা নিতেন ও শক্তি সঞ্চয়ের জন্য শক্তি সাধনা করতেন।
'বিপ্লবী' বাড়ি
এই বড় কালীতলা মন্দিরের সন্নিকটস্থ এলাকায় রয়েছে ভাঙাচোরা একটি বাড়ি, যা এলাকার মানুষের কাছে 'বিপ্লবী' বাড়ি নামেই পরিচিত। শহরে ০৯ নম্বর ওয়ার্ডের বড় কালীতলা গার্লস হাইস্কুল-সংলগ্ন এই প্রাচীন বাড়িতে বিপ্লবীদের আস্তানা ছিল। তৎকালীন সময়ে অনুশীলন সমিতির গোপন আস্তানা হিসেবেও এই বাড়ি ব্যবহৃত হত। সেই সূত্রেই বাংলার অনুশীলন সমিতির বহু বিপ্লবীর আনাগোনা ছিল এই বাড়িতে। বিপ্লবীরা ব্রিটিশ পুলিসের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে দিনের পর দিন এই বাড়িটিতে থাকতেন। বাড়ির ভিতরেই রয়েছে একটি গুপ্ত কক্ষ। সেখানে রাখা থাকত বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)