• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের আদলে মাথা তুলছে মণ্ডপ, জলপাইগুড়ির তারাপাড়ায় অন্যরকম উত্সাহ

হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের আদলে মাথা তুলছে মণ্ডপ, জলপাইগুড়ির তারাপাড়ায় অন্যরকম উত্সাহ

Durga Puja: অসম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই অভিনব ভাবনা এবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 13, 2026, 08:57 PM IST|Updated: Oct 13, 2026, 09:01 PM IST
joinshare
হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের আদলে মাথা তুলছে মণ্ডপ, জলপাইগুড়ির তারাপাড়ায় অন্যরকম উত্সাহ
Image Credit: জলপাইগুড়ি তারাপাড়ার মণ্ডপ

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রদ্যুত্ দাস: কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। সেই সার্কিট বেঞ্চ ভবনের আদলে তৈরি হচ্ছে জলপাইগুড়ির অসম মোড়ে। তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি তৈরি করছে সার্কিট বেঞ্চের আদলে মণ্ডপ। চলছে শেষ মুহূর্তের কাজ। এবার এই পুজো পড়ল ৬০তম বর্ষে।

জলপাইগুড়ি শহরের অসম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এ বছর তাদের ৬০তম বর্ষে এক অভিনব ভাবনাকে সামনে রেখে মণ্ডপ সাজিয়ে তুলছে। এবার তাদের পুজোর মূল আকর্ষণ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। জলপাইগুড়ির ঐতিহ্য ও গর্বের অন্যতম নিদর্শন সার্কিট বেঞ্চকে মণ্ডপের আদলে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন-দায়িত্ব পালন না করলে থানার সব পুলিসকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: হাইকোর্টের প্রধান বিচারপতি

রং,কাঠসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে মণ্ডপ নির্মাণের কাজ চলছে জোরকদমে। জলপাইগুড়ি ও ময়নাগুড়ির শিল্পীরা একত্রিত হয়ে নিখুঁতভাবে সার্কিট বেঞ্চের আদল ফুটিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করছেন। শহরের ঐতিহ্যকে দুর্গাপুজোর মণ্ডপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

৬০ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে অসম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই অভিনব ভাবনা এবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পী ও পুজো কমিটির সদস্যরা।

পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর চন্দ্র বলেন, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ জলপাইগুড়ির গর্ব। এটাই আমরা তুলে ধরতে চাইছি। কীভাবে আদালতে বিচারকার্য হয় তা আমরা তুলে ধরতে চাই। সেখানে বিচারক থাকবেন, উকিল থাকবেন, আসামী থাকবে। জীবন্ত মানুষ দিয়ে সবকিছু ফুটিয়ে তুলতে চাই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source