• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মোমের উপরে অসাধারণ কারুকার্য, নজর কাড়ল তরুণ আইনজীবীর দুর্গা প্রতিমা

মোমের উপরে অসাধারণ কারুকার্য, নজর কাড়ল তরুণ আইনজীবীর দুর্গা প্রতিমা

Durga Puja: কাজের ফাঁকে প্রতিমা তৈরিতে মেতে থাকেন কুণালবাবু। উত্সাহ জুগিয়েছেন সহকর্মীরা

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 11, 2026, 02:52 PM IST|Updated: Oct 11, 2026, 02:57 PM IST
joinshare
মোমের উপরে অসাধারণ কারুকার্য, নজর কাড়ল তরুণ আইনজীবীর দুর্গা প্রতিমা
Image Credit: মোমের দুর্গা

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রদ্যুত্ দাস: মোম দিয়ে অসাধারণ একটি দুর্গা প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়লেন জলপাইগুড়ি শহরের তরুণ আইনজীবী কুণাল বিশ্বাস।‌ ছোট্ট‌ এই দুর্গা প্রতিমার‌ সূক্ষ্ম কারুকাজ দেখে মুগ্ধ হচ্ছেন সকলে।‌

শহরের শিরিষতলা এলাকার বাসিন্দা কুণাল বিশ্বাস পেশায় আইনজীবী হলেও ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন শিল্প কর্মের‌ প্রতি‌ ভীষণ আগ্রহ। এজন্য কাজের ফাঁকে সময়‌ সুযোগ করে নিজের এই‌ শিল্পকলা নিয়ে মেতে থাকেন তিনি।‌ এর আগে কাগজ ও সাবান দিয়ে ছোট ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন কুণাল।‌ এছাড়া ওষুধের প্যাকেট ও‌ মাটি-সহ পুজোর বিভিন্ন সামগ্রী দিয়েও প্রতিমা গড়ে সবার‌ মন‌ জয়‌ করেছেন তিনি। এবার প্রায় ৩ কেজি মোম দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন।‌

আরও পড়ুন-মহালয়ার আগেই উলটপুরাণ! চারশো বছরের খড়্গ ছুঁয়ে পিতৃপক্ষেই কেন শুরু হয় এই দুর্গাপুজো?

অতি‌ সূক্ষ্ম এই কারুকাজের‌ জন্য‌ কুণালবাবুকে প্রতিদিন কয়েক ঘণ্টা শ্রম‌ দিতে হচ্ছে।‌ পরিবারের সদস্যদের পাশাপাশি এই কাজে‌ তাঁকে দারুনভাবে উৎসাহিত করছেন কুনালের‌ সহকর্মী‌ জলপাইগুড়ি জেলা আদালতের‌ কয়েকজন‌ আইনজীবী। শিল্পী কুণাল‌ বলেন, 'এধরনের শিল্পকর্ম বরাবরই খুব ভালো লাগে আমার।‌ আদালত‌ ও চেম্বারের কাজ শেষ করে অনেক রাত জেগে প্রতিমাটি‌ তৈরি করেছি। অভিনব এই প্রতিমাটির কাজ প্রায় শেষ মুহূর্তে রয়েছে। এই কাজে আমাকে আইনজীবীদের অনেকেই খুব উৎসাহিত করছেন। মোম দিয়ে প্রতিমা‌ তৈরি করা খুবই কঠিন কাজ।‌ যেহেতু এটি‌ খুব সূক্ষ্ম শিল্পকলা, এজন্য অনেক সময়‌ ব্যয়‌ করে দীর্ঘদিন ধরে প্রতিমাটি‌ তৈরি করেছি।‌' জলপাইগুড়ি জেলা আদালতের‌ আইনজীবী প্রসেনজিৎ পাল বলেন, 'আমার জুনিয়র কুণাল ‌প্রায়‌ প্রতি বছরই বিভিন্ন রকমের দুর্গা‌ প্রতিমা তৈরি করে। তাঁর হাতের অসাধারণ কারুকাজ দেখে মুগ্ধ হতে হয়।‌ এবার মোম গলিয়ে তিনি তৈরি করেছেন অসাধারণ একটি দুর্গা প্রতিমা।‌ যা সকলকেই মুগ্ধ‌ করছে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja