SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কৃষ্ণনগর-কলকাতার প্রতিমার সঙ্গে লড়াই, লক্ষ্মীর সরা বানিয়েও মিলছে না পরিশ্রমের দাম! চিন্তায় মৃৎশিল্পী...

কোজাগরী লক্ষ্মীপুজোর আগে সরা তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ির ধাপগঞ্জের প্রবীণ শিল্পী সহদেব পাল। বাইরে থেকে প্রতিমা ও সরা আসায় বিক্রি কমছে, মিলছে না পরিশ্রমের দাম।

Written By Debasmita Das
Published: Oct 23, 2026, 09:39 AM IST | Updated: Oct 23, 2026, 09:49 AM IST
Join

প্রদ্য়ুত্‍ দাস: লক্ষ্মীলাভের আশায় আজও বয়সের ভারেও লক্ষ্মীর সরা বানিয়ে আসছেন জলপাইগুড়ি ধাপগঞ্জের বাসিন্দা সহদেব পাল। তবে সহদেব পালের আক্ষেপ কৃষ্ণনগর, চাকদা, কলকাতা থেকে জলপাইগুড়িতে প্রতিমা এবং লক্ষ্মীর সরা বাজারে আসে বলেই আমাদের হাতে তৈরি প্রতিমা এবং লক্ষ্মী সরা বিক্রি অনেকটাই কম। জিনিসের যা দাম তাতে প্রতিমা এবং লক্ষ্মীছাড়া বাজারে নিয়ে গেলে এভাবে দামও মেলে না।পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিকও মেলা না বলে আক্ষেপ। 

তবে নেশার টানে আজও একটু লক্ষ্মীর আশায় সরা প্রতিমা বানিয়ে চলেছেন। তবে জলপাইগুড়ির বাজারগুলোতে লক্ষ্মী পূজার বাজার জমতে শুরু করেছে। প্রতিমা থেকে লক্ষ্মীর সরা এবং ফলের বাজার ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোজাগরী লক্ষ্মীপুজোর আগে মাটির সরা তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে ধাপগঞ্জের শিল্পী সহদেব পাল, বাজার কমায় চিন্তায় পরিবার।

আরও পড়ুন, ফের ঘূর্ণিঝড়! আকাশ-বাতাস-সমুদ্র মন্থন করে ধেয়ে এসে কবে উপকূলে আছড়ে পড়বে 

আগামী রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। আর সেই লক্ষ্মীপুজোকে সামনে রেখে মাটির সরা তৈরির কাজে এখন ব্যস্ত ধাপগঞ্জ এলাকার প্রবীণ মৃৎশিল্পী। লক্ষ্মীপুজোর আগে মাটির সরা ও ছোটখাটো প্রতিমা তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন তিনি। তবে পুজোর মরশুমে এ বছর মাটির সরা ও প্রতিমার বাজার কেমন থাকবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন এই শিল্পী।

সহদেব পাল জানান, একসময় লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে মাটির সরা ও প্রতিমার ভালো চাহিদা থাকলেও বর্তমানে সেই বাজার অনেকটাই কমে গিয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, কৃষ্ণনগর-সহ বিভিন্ন এলাকা থেকে ছোটখাটো মাটির সরা ও প্রতিমা বাজারে আসায় স্থানীয় শিল্পীদের বিক্রিতে প্রভাব পড়ছে। ফলে আগের মতো ব্যবসা আর হচ্ছে না বলেই তাঁর দাবি।

এই পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়েই বংশপরম্পরায় চলে আসা মৃৎশিল্পের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। লাভ হোক কিংবা লোকসান, এই কাজই তাঁদের জীবিকা নির্বাহের অন্যতম ভরসা। তাই বাজারের অনিশ্চয়তা সত্ত্বেও আসন্ন কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না সহদেব পাল।

একদিকে পুজোকে ঘিরে ক্রেতাদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে, অন্যদিকে বাজারে বাইরের শিল্পীদের তৈরি সামগ্রীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন স্থানীয় মৃৎশিল্পীরা। ঐতিহ্যবাহী এই ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কাছে উৎসবের মরশুমই বাড়তি আয়ের অন্যতম সুযোগ। কিন্তু বাজারে চাহিদা কমে যাওয়ায় সেই সুযোগ কতটা কাজে লাগবে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন, নদীর জল আচমকাই হয়ে উঠেছে কালো ও ফেনিল, মরছে টন টন মাছ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES