SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হাইকোর্টের সার্কিট বেঞ্চের আদলে মণ্ডপ, পুজোর উদ্বোধন হল বন্দেমাতরম গানে

Durga Puja: জলপাইগুড়ির বিশেষ আকর্ষণ কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। সেই ভবনের আদলেই তৈরি হয়েছে অসম মোড়ের মণ্ডপ

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 16, 2026, 10:22 AM IST | Updated: Oct 16, 2026, 10:27 AM IST
Image Credit: সার্কিট বেঞ্চের আদলে মণ্ডপ
Join

প্রদ্যুত্ দাস: বদলের বাংলায় বন্দেমাতরম গানের মধ্য দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন! প্রধান অতিথি ও পূজোর উদ্বোধক রামকৃষ্ণ মিশনের স্বামীজি। কালকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আদলে সেজে উঠল জলপাইগুড়ির পুজোমণ্ডপ।

পঞ্চমীর সন্ধ্যায় উৎসবের আমেজ জলপাইগুড়ি শহরজুড়ে। একের পর এক দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধন ঘিরে উৎসাহ ও উদ্দীপনা। এরই মধ্যে এক অন্যরকম ছবি ধরা পড়ল জলপাইগুড়ির অসম মোড় এলাকায়।

বন্দেমাতরম গানের মধ্য দিয়ে সূচনা হল দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের। উপস্থিত সকলে একসঙ্গে দাঁড়িয়ে গাইলেন বন্দেমাতরম। দেশাত্মবোধের আবহে অন্য মাত্রা পেল পুজোর উদ্বোধনী অনুষ্ঠান।

জলপাইগুড়ির অসম মোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় অসম মোড় রিক্রিয়েশন ক্লাবের পুজোয় এবার বিশেষ আকর্ষণ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সার্কিট বেঞ্চের আদলে তৈরি করা হয়েছে সুবিশাল পুজোমণ্ডপ। মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে আদালত ভবনের স্থাপত্যশৈলী।

আরও পড়ুন-বিদায়বেলায় ঘূর্ণাবর্তের চোখরাঙানি! ৩০ কিমি বেগের ঝড়ের সঙ্গে কলকাতায় বৃষ্টি, আবহাওয়ার মন ভাঙা আপডেট

পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। তাঁর উপস্থিতিতে এবং সমবেত বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন ঘিরে তৈরি হয় বিশেষ আবহ।

একদিকে বিচারব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আদলে মণ্ডপসজ্জা, অন্যদিকে বন্দেমাতরম গানের মধ্য দিয়ে উদ্বোধন। সব মিলিয়ে পঞ্চমীর সন্ধ্যায় জলপাইগুড়ির অসম মোড়ের এই দুর্গাপুজো নজর কাড়ল।

শারদোৎসবের আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ি। পঞ্চমীর সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন পুজোমণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়েছে। আলো, থিম আর অভিনব মণ্ডপসজ্জায় উৎসবের রঙে সেজে উঠেছে গোটা শহর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES