SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রবিবার থেকে দমকা হাওয়া-বৃষ্টিতে তোলপাড় হবে ১৭ রাজ্য, পুজোর মুখে বাংলা থাকবে কেমন?

Weather Update: দেশের ১৭ রাজ্য়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে দিল্লির মৌসম ভবন। উত্তরপূর্বভারতের রাজ্যগুলির জন্যও রয়েছে সতর্কতা

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 10, 2026, 09:35 PM IST | Updated: Oct 10, 2026, 09:41 PM IST
Image Credit: দেশের ১৭ রাজ্যে বৃষ্টি
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দেশের ১৭ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল দিল্লির মৌসম ভবন। রবিবার বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে দেশের ১৭ রাজ্যে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। দিল্লিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের রাজ্যগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মহারাষ্ট্র ও ঝড়খণ্ডেও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলছে মৌসম ভবন।

দিল্লি

দিল্লি ও এনসিআর এলাকায় মঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতি হতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তর পাকিস্তানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে দিল্লি ও পার্শবর্তী এলাকায়। হরিয়ানার আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনেও দিল্লির উপরে প্রভাব ফেলতে পারে।

মহারাষ্ট্র

এদিকে আগামিকাল রবিবারের জন্য মুম্বই এবং কোঙ্কন অঞ্চলে হিটওয়েভ বইতে পারে। সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি উত্তর কোঙ্কনে গরম এবং আর্দ্র আবহাওয়া থাকতে পারে। মহারাষ্ট্রের কিছু অংশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রিবাড়তে পারে।

ঝাড়খণ্ড

মৌসম ভবন জানিয়েছে, এ সপ্তাহে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। এই বর্ষায় ঝাড়খণ্ডে ২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্ই ছত্র, পালামৌ, লাতেহার, লোহাদাগা, রাঁচি, হাজারিবাগ থেকে বিদায় নিয়েছে বর্ষা।

উত্তরপ্রদেশ

রবিবার উত্তর প্রদেশের বৃষ্টির পূর্ভাভাস দিয়েছে মৌসম ভবন। শুধু তাই নয় রাজ্যেজুড়ে এসপ্তাহে বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস।

আরও পড়ুন-মহালয়া আর রেডিওর টান, আজও অমলিন জলপাইগুড়িতে

উত্তরাখণ্ড-হিমাচলপ্রদেশে

আগামী ১৪ অগাস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। তবে হিমাচলপ্রদেশে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।

রাজস্থান

পশ্চিম রাজস্থানের যোধপুর, বিকানের, জয়সলমের, বারমেড়, নাগৌর, জালোর এবং শ্রী গঙ্গানগর-সহ একাধিক জায়গায় ১২ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পশ্চিম রাজস্থানের কিছু কিছু অংশে বজ্রপাত, এবং ঝোড়ো হাওয়ার মতো পরিস্থিতি হতে পারে।

উত্তরপূর্ব

মৌসম ভবনের পূর্ভাবাস অনুযায়ী রবিবার অসম, মেঘালয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে। ত্রিপুরার মতো অন্যান্য রাজ্যগুলিতে ১৪ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাংলার জন্য আপাতত কোনও খারাপ খবর নেই।
 

Add Zee News as a Preferred Source

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES